সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত : ট্রাম্প

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত।

হোয়াইট হাউসের প্রথম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ঢালাওভাবে অভিযুক্ত করা হয়। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। সভায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য সাংবাদিকদের দিকে ঘুরিয়ে দেন। হাত দিয়ে দেখিয়ে বলেন, সংবাদপত্রের সঙ্গে তার সম্পর্ক বৈরিতার। সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত উল্লেখ করেন ট্রাম্প। গোয়েন্দা সদর দপ্তরে দেওয়া ১৫ মিনিটের বক্তব্যের নয় মিনিট তিনি কথা বলেন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার তার শপথ নেওয়ার দিন ওয়াশিংটনে যোগ দেওয়া লোকসংখ্যা নিয়ে ভুল তথ্য দিয়েছে সব সংবাদমাধ্যম। প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ নেওয়ার দিনের চেয়ে লোকসমাবেশ কম হয়েছে বলে প্রায় সব মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সাংবাদিকেরা ছবি উঠিয়েছেন কায়দা করে। এমনভাবে ছবি উঠিয়েছেন, যাতে লোকসংখ্যা কম দেখা যায়। নিজের অভিষেকের দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি লোকের সমাবেশ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অসততার জন্য সাংবাদিকদের মূল্য দিতে হবে বলেও তিনি বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *