সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

এবিএনএ: আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল চারটার কিছু সময় পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ করছেন। পরে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিকরা ছাড়াও সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। কোনো দেশে সরকারি সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রী সাধারণত সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকরা সেখানে সংশ্লিষ্ট সফর ছাড়াও বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পান।

গত ৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফর নিয়ে সবেংশেষ সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। এর তিন সপ্তাহ পর ন্যাম সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এলেন বঙ্গবন্ধুকন্যা। ৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত ন্যামে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলনে সদস্যভুক্ত দেশ ছাড়াও পর্যবেক্ষক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলন শেষে গত রবিবার সন্ধ্যায় দেশে ফেরেন শেখ হাসিনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *