শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করলেন ইলিয়াস কাঞ্চন

এবিএনএ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আজ মামলা করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মামলা নং- ০৯/২০২০, তারিখ: ১২.০২.২০২০। ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. রেজাউল করিম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *