লন্ডনের ক্যামডন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

এবিএনএ : লন্ডনের ক্যামডন লক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে মার্কেটের কয়েকটি ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দশটি  ইউনিট, একটি বায়বীয় সিডার এবং প্রায় ৭০ জন ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
লন্ডন ফায়ার ব্রিগেড  জানায় , ‘মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
লন্ডন ফায়ার ব্রিগেড আরো জানায়, এই মার্কেটে ১ হাজারের বেশি দোকান রয়েছে।  পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই এলাকা পথচারীদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *