রোহিঙ্গারা বাঙালি, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়ানমার সেনাপ্রধান

এবিএনএ : মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং। শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেইজে এক মন্তব্যে তিনি তার দেশের অন্য সব মানুষের প্রতি এই আহ্বান জানান।

মিয়ানমার সেনাপ্রধানের মতে রোহিঙ্গারা সে দেশের মানুষ না। তারা মূলত বাঙালি। তিনি বলেন, ‘তারা রোহিঙ্গা হিসেবে নিজেদের স্বীকৃতি চায়। কিন্তু তারা কখনোই আসলে মিয়ানমারের নিজস্ব কোনো নৃগোষ্ঠী ছিল না। তারা হলো মূলত বাঙালি। আর এই বাঙালি ইস্যুটি একটি জাতীয় ইস্যু। আমাদেরকে এই সত্যটি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। ‘

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *