রাশিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

এবিএনএ : রাশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ক্রেমলিন প্যালেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার পরিচয়পত্র গ্রহণ পর্ব শেষে রাশিয়ার প্রেসিডেন্ট টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত তার নীতি নির্ধারণী বক্তৃতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সাথে রাশিয়ার সম্পর্কের কথা তুলে ধরেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, কামরুল আহসান মস্কোতে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিঙ্গাপুর ও কানাডাতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা কামরুল আহসান বেইজিং, লন্ডন, ওয়াশিংটন ও দুবাইতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কামরুল আহসান চীন ও যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *