রামেকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষমা চাইলেন ডিজি

এবিএনএ : প্রায় পাঁচ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ ঘটনার জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশীদ আলম।রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসায় ভালো কাজ করছে জানিয়ে মহাপরিচালক আরও বলেন, ঢাকার অনেক হাসপাতালের চেয়ে এখানকার ব্যবস্থাপনা ভালো। অন্যান্য রোগের চিকিৎসা এবং অপারেশন আগের চেয়ে একটু কমলেও বেশ ভালো হয়েছে। তিনি আরও বলেন, করোনা টিকার নির্দেশনা প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী দেবেন। তবে টিকা আবিষ্কার হলে বাংলাদেশ যাতে সঙ্গে সঙ্গে পায় সেই হোমওয়ার্ক আমরা করছি। টিকা আবিষ্কার হলে আমরাও পাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *