যে কারণে বিপুল ভোটে জয়ী আইভী

এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। আইভীর অনুসারীরা বলছেন, নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছ থেকে জোরালো ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাছাড়া সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের জন্য আইভীকে ভোট দিয়েছে। এ কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন।

জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেছেন, সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করবেন তিনি। নির্বাচনে হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার  বলেছেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ও স্লো ছিল। অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *