মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে পিছু হটলেন ট্রাম্প

এবিএনএ : বাজেট পাস নিয়ে জটিলতা এড়াতে প্রতিবেশী দেশ মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ উপদেষ্টা কেলিয়েন কনওয়ে জানিয়েছেন, দেয়ালের জন্য অর্থায়নের ব্যাপারটি আগামী বাজেটের বাইরে রাখা হবে এবং শুক্রবারেই দেশটির পরবর্তী বাজেট পাশ করতে হবে।
মেক্সিকোর অর্থেই দেয়াল নির্মিত হবে, এটি ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। এজন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছিলেন ট্রাম্প। এতে ডেমোক্র্যাটরা আগেই সতর্ক করে দিয়েছিলেন, দেয়াল নির্মাণের বিষয়ে তহবিল সংগ্রহের যে কোনও প্রস্তাব তারা আটকে দেবেন।
তারপরও প্রাচীরকে সমর্থন করে এটি নির্মিত হবেই বলে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার রাতে রক্ষণশীল মিডিয়া সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে ট্রাম্প আরো বলেন, এ বছরের শেষের দিকে দেয়াল নির্মাণের জন্য তহবিল খোলা হতে পারে।
হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা রেইন্স প্রিয়েবাস জানান, ট্রাম্প দেয়ালের নির্মাণের বিষয়টি থেকে সরে আসাটা ডেমোক্র্যাটদের জন্য এক বিস্ময়। তবে ট্রাম্প যে দেয়াল নির্মাণ থেকে সরে আসেননি, সে সম্পর্কে মঙ্গলবার সকালে এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘ভণ্ড সংবাদমাধ্যমের কথায় কান দেবেন না যে, আমি দেয়াল নির্মাণের বিষয়ে নিজের অবস্থান থেকে সরে এসেছি। এটা নির্মিত হবে, আর তা মাদক ও মানব পাচার বন্ধে সহায়ক হবে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *