মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ১২ দেশের ৬০০ অভিবাসী উদ্ধার

এবিএনএ: মেক্সিকোতে ৩৭ জন বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শনিবার দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানায়, তারা দুটি ট্রাকে করে যাচ্ছিলেন। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, এই অভিবাসীদের মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ। মধ্য আমেরিকা ছাড়াও তাদের অনেকে আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশ থেকে এসেছেন। মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ডয়চেভেলের

অভিবাসীদের এই দলটিতে ৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৪০১ জন আছেন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিকান রিপাবলিকের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সলভাদরের, চারজন ইকুয়েডরের, ভেনিজুয়েলার চারজন, আটজন কিউবার, ছয়জন ঘানার এবং ভারত ও ক্যামেরুন থেকে একজন করে আছেন।

হিউম্যান রাইটস কমিশনের স্থানীয় প্রধান টোনাটিউহ হার্নান্দেজ জানান, অভিবাসীরা দুটি ট্রাকে গাদাগাদি করে ভ্রমণ করছিলেন।তিনি বলেন, এই দলটিতে শিশু, অপ্রাপ্তবয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং অসুস্থ ব্যক্তিরা আছেণ। এর আগে, এত বেশি অভিবাসীকে এ ধরনের পরিস্থিতিতে একসঙ্গে ভ্রমণ করতে দেখিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *