বোল্ট বনাম চিতা!

এবিএনএ : তিনি যে বিশ্বের দ্রুততম মানুষ এ বিষয়ে কারোরই সন্দেহ নেই। কিন্তু উসাইন বোল্ট গতিতে কি বিশ্বের দ্রুততম প্রাণীর চেয়েও এগিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চিতা বাঘের সঙ্গে তার এই অভিনব প্রতিযোগিতা।

গত অলিম্পিকেই টানা তৃতীয়বারের মতো পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন জ্যামাইকার উসাইন বোল্ট। সেখানে নিজের গড়া ৯ দশমিক ৫১ সেকেন্ডের বিশ্বরেকর্ডটা ভাঙতে না পারলেও ৯ দশমিক ৮১ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করে তিনি বুঝিয়ে দেন, গতিতে তাকে হারানোর মতো কোনও মানব সন্তান বর্তমানে এই বিশ্বে নেই।

তো এমন এক ‘গতিদানব’ গতিতে বিশ্বের দ্রুততম প্রাণী চিতার চেয়েও কি এগিয়ে? এই প্রশ্নের উত্তর জানতে অভিনব এক উপায়ের আশ্রয় নেওয়া হয়েছিল। নীচের ভিডিওতে দেখুন কীভাবে চিতার পাশাপাশি দাঁড় করানো হয়েছিল বোল্টকে।

একসঙ্গে নয়, দৌড়টা হয়েছে আলাদা আলাদা। উসাইন বোল্টের বিশ্ব রেকর্ড গড়া সেই দৌড়ের ভিডিওর পাশেই রাখা হয়েছে এক চিতা বাঘের প্রাণপনে ছুটে চলার ভিডিও। চিতাবাঘটির সামনে ছিল ছুটে চলা এক টোপ। ওই টোপ ধরতে গিয়ে চিতাবাঘটি ১০০ মিটার অতিক্রম করেছে ৬ দশমিক ১৩ সেকেন্ডে।

তার মানে? হ্যাঁ, মানে হলো ইউসেইন বোল্ট যত দ্রুতই দৌড়ান না কেন, চিতা বাঘের চেয়ে এখনো তিনি অনেকটা পিছিয়ে। ২০১৫ সালের মার্চ মাসে ইউটিউবে আপলোড করা হয়েছিল এই ভিডিও। তারপর থেকে ভিডিওটি মোট ১০ লাখের   চেয়েও বেশি বার দেখা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *