‘বেবি’র সিক্যুয়েলে অক্ষয়কে রিপ্লেস করলেন যে অভিনেত্রী!

এ বি এন এ : নীরজ পাণ্ডে পরিচালিত ‘বেবি’ সিনেমাটি ভালই প্রশংসা কুড়িয়েছিল। সিনেমায় অক্ষয় কুমারের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল। আর ছবির সাফল্যের পরেই পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন, সিনেমার সিক্যুয়েল তৈরি করা হবে। ‘বেবি ২’ ছবিটি তৈরি করা নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন পরিচালক। আর ছবিতে অক্ষয় কুমার অভিনয় করতে চলেছেন, সেই বিষয়েও প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু বেবির সিক্যুয়েলে খিলাড়ি কুমারকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবেনা বলে জানা গেছে। কিন্তু কে ছবিতে অক্ষয়কে রিপ্লেস করতে পারেন? অক্ষয় এবং নীরজ নাকি ঠিক করেছেন, তাদের আগামী প্রজেক্টে কোন অভিনেতা নন, এক অভিনেত্রী মুখ্য চরিত্রে অভিনয় করবেন। অর্থাৎ সিনেমাতে অক্ষয়কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, প্রোটাগনিস্ট হবেন একজন অভিনেত্রী। ‘বেবি’-তে স্বল্প চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী তাপসি পান্নুকে। শোনা যাচ্ছে, তাপসির কাজে মুগ্ধ হয়েছেন অক্ষয়। আর তাই তাদের আগামী ছবিতে তাপসিকেই মুখ্য ভূমিকায় রাখতে চাইছেন তিনি। সেই বিষয়ে পরিচালককে জানিয়েছেনও তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *