পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

এবিএনএ: বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভির’ পাবনা প্রতিনিধি সুবর্না নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাবনা পৌর সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে বাসার কলিং বেল টিপে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। সুবর্না গেট খোলার সঙ্গে সঙ্গে তাকে অতর্কিত এলোপাথাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুবর্না আনন্দ টিভির পাশাপাশি দৈনিক জাগ্রতবাংলা পত্রিকায় পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার ৫/৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *