পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করবে মালয়েশিয়া

এবিএনএ: সৌদি যুবরাজের পর এবার পাকিস্তান সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি তিনদিন পাকিস্তানে অবস্থান করবেন। তবে তিনদিনে পাকিস্তানের সঙ্গে কী কী চুক্তি হতে পারে তার আবাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এ সফর ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাহাথিরের পাকিস্তান সফরে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। ব্যবসায়িক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্কে দুই দেশের জনগণের স্বার্থকে কেন্দ্র করেই আলোচনা হবে। তবে সামরিক বিষয়ে কোন ধরনের চুক্তি হবে তা স্পষ্ট করেনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *