নিলয়-অহনার ফ্যাক্ট!

এবিএনএ : আরিয়ানের সাথে মারিয়ার পরিচয় হয় ফেসবুকে। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। অন্যদিকে ফেসবুকের মাধ্যমেই আবিদ নামের এক নাট্যপরিচালকের সাথে পরিচয় হয় মারিয়ার। মিডিয়ায় কাজ করার খুব শখ তার। মারিয়াকে তার কিছু ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে দেখা করতে বলে আবিদ। উচ্ছ্বসিত হয়ে দেখা করতে যায় সে।

মারিয়াকে তারকা বানিয়ে দেয়ার স্বপ্ন দেখায় তারা। এসব থেকে মারিয়াকে দূরে থাকতে বলে আরিয়ান। এ নিয়ে আরিয়ানকে ভুল বোঝে মারিয়া। সে মনে করে আরিয়ান তার ভালো চায় না। একদিন সেই স্বপ্ন দেখানো পরিচালকের কাছে নিজের সর্বস্ব হারায় মারিয়া। নিজের ভুল বুঝতে পেরে আবার আরিয়ানের কাছে ফিরে আসতে চায় সে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইট’স এ ফ্যাক্ট’।

কাজী ইমরান হাসানের রচনা ও পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় ও অহনা প্রমুখ। এটি আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *