দেশব্যাপী যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এবিএনএ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। আজ সোমবার কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এ কর্মসূচির উদ্বোধন করেন ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের আহ্বান জানাই। বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবে না, অর্থনৈতিক সমৃদ্ধিও আনায়ন করবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মিয়া শেখ সাগর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শামছুল ইসলাম পাটোয়ারী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. আরিফুল ইসলাম, ব্যারিস্টার এম সাইফুল্লাহ রহমানসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *