তাসকিন-সানির অ্যাকশন বৈধ ঘোষণা করল আইসিসি

এ বি এন এ : আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজেই খেলতে পারবেন তাসকিন আহমেদ। কারণ, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আজ শুক্রবার বাংলাদেশের এই ফাস্ট বোলারের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে। তার মানে আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলে ঢুকে পড়ার সম্ভাবনা তার। একই সাথে স্পিনার আরাফাত সানির অ্যাকশনও বৈধ ঘোষণা করেছে আইসিসি। তবে সানি এখন জাতীয় দলের পুলে নেই। তবু আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অধিকার ফিরে পাওয়ার আনন্দ তার।

এই দুই টাইগার বোলারকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছিল আইসিসি। বিশ্বকাপের ম্যাচের সময় আম্পায়াররা তাদের অ্যাকশন অবৈধ বলে সন্দেহ করেন। রিপোর্টের বোলার দুজন পরে চেন্নাইয়ে পরীক্ষা দেন। পাস করতে পারেননি। নিষিদ্ধ হন। এরপর দেশে অ্যাকশন শুধরে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তারা। এই মাসের শুরুর সপ্তাহে দুজন অস্ট্রেলিয়া যান। সেখানে ব্রিজবেনের ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেন। দুজনই পাস। সেই ঘোষণাই দিল আইসিসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *