টিকটিকি তাড়ান রসুন-পেঁয়াজ বা ডিমের খোসায়

এবিএনএ: টিকটিকি কমবেশি সবার বাড়িতেই প্রবেশ করে। এদের অবাধ বিচরণ দেখা যায় ঘরের আনাচে কানাচে। আপাত দৃষ্টিতে প্রাণীটিকে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি কিন্তু খুবই বিষাক্ত। বাড়ি থেকে টিকটিকি তাড়াতে অনেকেই বাজারে পাওয়া একাধিক রাসায়নিক যুক্ত দামি স্প্রে ব্যবহার করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও বাড়িতে টিকটিকির উপদ্রব বন্ধ হয় না। তাহলে কীভাবে টিকটিকি মুক্ত করবেন আপনার বাড়ি?

জেনে নিন বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর অব্যর্থ কয়েকটি উপায় …

১. জানালার কোনায় কোনায় বা ঘরের ভেন্টিলেটরে কয়েক কোয়া রসুন রেখে দিন। রসুনের গন্ধে টিকটিকি ধারে কাছেও ঘেঁষবে না।

২. গোলমরিচ কিংবা শুকনো মরিচের গুঁড়া ৩-৪ কাপ পানিতে ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে ঘরের কোনায় কোনায় স্প্রে করুন। টিকটিকি ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবে!

৩. ঘরের যেখানে টিকটিকির উপদ্রব বেশি, সেখানে ন্যাপথালিন ট্যাবলেট বা গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। ন্যাপথালিনের গন্ধে টিকটিকি পালিয়ে যাবে।

৪. ডিমের খোসা রাখা জায়গায়ও টিকটিকির দেখা মেলে না।

৫. ময়ূরের পালক থাকলেও টিকটিকি ধারে কাছে ঘেঁষে না।

৬. পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না টিকটিকি। কয়েক টুকরা পেঁয়াজ ঘরের যে সমস্ত জায়গায় টিকটিকির উপদ্রব বেশি, সেখানে রেখে দিলে টিকটিকি পালাবে।

৭. তামাকের সঙ্গে সামান্য কফি মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে ঘরের আনাচে কানাচে রাখলেও টিকটিকির উপদ্রব কমে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *