জেরুজালেম আমাদের শহর: এরদোগান

এবিএনএ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জেরুজালেম আমাদের। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরে আমাদের এখানে চোখের পানি ফেলতে হয়েছে। জেরুজালেম আমাদের অন্যতম শহর। ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা ওই অঞ্চল শাসন করেছি। জেরুজালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর।

পার্লামেন্টের অধিবেশনে গত বৃহস্পতিবার এরদোগান আরও বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদিদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা। অটোমান সম্রাট সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুজালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *