‘জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত’

এবিএনএ: স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ পর্যালোচনা করে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সংশোধিত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সংশোধিত আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়ররা জেলা পরিষদের সদস্য হবেন। পৌরসভার মেয়রও সদস্য হবেন। ইউএনও ও স্থানীয় সরকারের প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন।’

অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গাজীপুরে আওয়ামী লীগ এবং সেখানকার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে আজীবন আওয়ামী লীগে থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *