চালচোরদের ক্ষমা নেই: কাদের

এবিএনএ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করবে, তাদের কঠিন শাস্তি পেতে হবে। তিনি বলেন, ‘সরকারি ত্রাণ কার্যক্রমে যাঁরা অনিয়ম করছেন, তাঁরা সাবধান হয়ে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কঠোর অবস্থানে। চালচোরদের ক্ষমা নেই।’

আজ মঙ্গলবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই দুর্যোগকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষিত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রাণ বিতরণের নামে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। দলমত–নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।’

ত্রাণ বিতরণে বাধা দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছে সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোথায় বাধা দিয়েছে? তথ্যপ্রমাণ দিন। এ অমানবিক কাজ যারা করছে বা যারা করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকারের প্রয়োজন নেই, তারা নিজেরাই যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতিই তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *