গর্ভভাড়ার সন্তান অবৈধ: শরীয়া আদালত

এবিএনএ : গর্ভধারণে অক্ষম নারীদের ভ্রুণ অর্থের বিনিময়ে নিজের গর্ভে ধারণ করেন যেসব নারী তাদের বলা হয় সারোগেট মা। জন্মদানের পর এই মায়েরা সন্তানকে ভ্রুণের মালিক আসল মায়ের কাছে ফিরিয়ে দেন।
এই পদ্ধতিতে সন্তান জন্মদানের বিষয়টি সহজ। তাই গর্ভ ভাড়াদানকারী বা সারোগেট মায়ের কদর বাড়ছে বিশ্ব জুড়েই। কিন্তু সারোগেট মায়ের মাধ্যমে সন্তান জন্মদানকে নাজায়েজ বা অবৈধ ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়া আদালত। মঙ্গলবার ঘোষিত এক রায়ে আদালত বলেছে, সন্তান জন্মদানের জন্য টেস্ট টিউব পদ্ধতি গ্রহণকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বা বৈধ। কিন্তু টাকার বিনিময়ে ‘সারোগেট’ মায়ের  মাধ্যমে সন্তান জন্মদানকে অবৈধ এবং কুরআন ও সুন্নাহর বিরোধী বলেছে আদালত।
আদালত জানায়, বাবার বীর্য এবং মায়ের ডিম্বানুকে যথাযথ চিকিৎসা পদ্ধতিতে টেস্ট টিউবে গর্ভধারণের জন্য রাখা যাবে। পরে তা ভ্রুণে পরিণত হলে আসল মায়ের গর্ভে রাখা যাবে। কিন্তু অন্য নারীর ভ্রুণকে সারোগেট মা নিজের গর্ভে ধারণ করলে তা অবৈধ হবে বলে রায়ে স্পষ্ট করে বলেছে আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *