কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হলে সংঘাত অনিবার্য!

এবিএনএ : জ্যোতিষশাস্ত্র মতে, বিয়ের পরের জীবন কেমন হবে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে দম্পতির রাশিফলের উপর। দেখে নিন, কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হলে সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যায়।

মেষ রাশি—এরা সাধারণত সাহসী, স্বাধীন এবং প্যাশনেট প্রকৃতির হন। বৃষ রাশির সঙ্গে এদের কখনই মিল হয় না।

বৃষ রাশি—এরা সাধারণত ধীর-স্থির, সৎ হন। ধনু রাশি এদের ঠিক বিপরীত। বিবাহের পরেও এদের মিল খায় না।

মিথুন রাশি— এরা সাধারণত সৎ হন। সর্বদাই কিছু না কিছু নিয়ে উত্তেজিত থাকেন। মজা করেন। মকর রাশির সঙ্গ এদের সম্পর্ক না হওয়াই ভাল।

কর্কট—এরা সাধারণত আবেগপ্রবণ হন। সাহায্যের হাত বাড়িয়ে দেন সর্বদাই। কুম্ভরাশির সঙ্গ এদের সম্পর্ক না হওয়াই ভাল। সিংহ রাশি—এরা প্রচণ্ড আত্মবিশ্বাসী ও মানসিকভাবে দৃঢ় প্রকৃতির হন। বৃশ্চিকরাশির সঙ্গে এদের সম্পর্ক বেশিদিন টিকবে না।

কন্যা রাশি—শিল্প এদের রক্তে। এরা যত্নশীল প্রকৃতির। এদের সবথেকে খারাপ সঙ্গ ধনুরাশি।

তুলা রাশি—যে কোনও পরিস্থিতির সঙ্গে খুব তাড়াতাড়ি এরা মানিয়ে নিতে পারেন। কিন্তু কন্যা রাশির মানুষের সঙ্গে এদের ঠিক জমে না।

বৃশ্চিক রাশি—স্বভাবে আরামপ্রিয় প্রকৃতির। সঙ্গী হিসেবে এরা সাধারণত কোমল মানুষদের পছন্দ করেন। মেষরাশির সঙ্গে এদের সম্পর্ক না হওয়াই ভাল।

ধনু রাশি—এদের মতো সক্রিয়, উত্তেজনাপ্রবণ এবং ইতিবাচক চরিত্র আর কোনও রাশির মধ্যে দেথা যায় না। বৃষ রাশির স্বভাবের সঙ্গে এঁদের কোনও মিল নেই। বিবাহের পরেও এদের জমে না।

মকর রাশি—এই রাশির মানুষ প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের। সবসময়ে এরা এমন একজনকে চান, যে তার স্বপ্নটাকে আগলে রাখবে। মিথুন রাশির সঙ্গে এদের সম্পর্ক না-হওয়াই ভাল।

কুম্ভরাশি—একটু বেশিই সংরক্ষণশীল হন এই রাশির মানুষ। অন্যদিকে, আবেগপ্রবণ হওয়ার কারণে এঁদের সবথেকে খারাপ সঙ্গ হয় কর্কট।

মীন রাশি—এরা নিজেরাও আবেগপ্রবণ হন, আবার অন্য মানুষের আবেগকেও সম্মান জানাতে জানেন। তবে কন্যা রাশির সঙ্গ থেকে দূরে থাকাই ভাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *