কবি শহীদ কাদরী আর নেই

এ বি এন এ : একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৭টায় মারা যান তিনি।

কবিপত্নী নীরা কাদরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উচ্চ রক্তচাপ এবং জ্বরের কারণে গত রোববার (২১ আগস্ট) ভোরে নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় কবিকে। সেখানেই ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুর সময় কবির বয়স হয়েছিল ৭৪ বছর।

শহীদ কাদরী ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে বাংলা কবিতায় সজীব বাতাস বইয়ে দিয়েছেন।

আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন শহীদ কাদরী। ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ শাণিত রূপ তার কবিতাকে বৈশিষ্ট্য দান করেছে।

শহর এবং তার সভ্যতার বিকারকে শহীদ কাদরী ব্যবহার করেছেন তার কাব্যে। তার কবিতায় অনূভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।

‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’, ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ এবং ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *