এক হাজার ৯৫ কোটি টাকার ছয় প্রকল্প একনেকে অনুমোদন

এ বি এন এ : এক হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মোট ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪শ’২০ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকিটা সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *