উত্তরে নৌকা পেলেন আতিক, দক্ষিণে তাপস

এবিএনএ : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। উত্তর সিটি করপোরেশনে দলটি মনোনয়ন দিয়েছে বর্তমান মেয়র আতিকুল ইসলামকে। আর দক্ষিণে মনোনয়ন দিয়েছে ফজলে নুর তাপসকে, যিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য। শনিবার রাত সাড়ে আটটার দিকে গণভবনে আওয়ামী লীগের বৈঠকে এই প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন ২০ জন। এর মধ্যে ঢাকা উত্তরে ১২ জন, দক্ষিণে আটজন। উত্তরে আতিকুল ইসলাম মনোনয়ন পাচ্ছেন এমনটা প্রায় নিশ্চিত ছিল। আর দক্ষিণে মূল আলোচনায় ছিলেন বর্তমান মেয়র সাঈদ খোকন এবং ফজলে নুর তাপস। শেষ পর্যন্ত আওয়ামী লীগ তাপসকেই বেছে নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *