অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি: ক্ষমা চাইলেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : জার্মান অভিবাসন ও শরণার্থী দপ্তরের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এ ব্যাপারে মঙ্গলবার সংসদীয় কমিটিতে ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে সেহোফার সরকারের পক্ষ থেকে এই দুর্নীতির জন্য ক্ষমা চেয়েছেন।
তিনি কমিটিকে বলেন, জার্মানিতে আশ্রয় প্রার্থনার আবেদনের প্রক্রিয়ায় তিনি সংস্কার চান। তিনি এর আগে বলেছিলেন, আবেদন করার পর যত দিন এই প্রক্রিয়া চলে, তত দিন আশ্রয়প্রার্থীদের জার্মানির বিভিন্ন শিবিরে থাকার সুযোগ দেওয়া হোক।
তদন্তকারীরা বলছেন, জার্মানিতে বসবাসের অনুমোদন পাওয়ার জন্য বিপুল টাকা উৎকোচ নেওয়া হয়েছে, যার সঙ্গে জড়িয়েছে জার্মান সরকারের নাম।-ডয়েচে ভেলে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *