অপুর কাছে ফিরছেন শাকিব খান

এবিএনএ : অভিমান ভাঙছে শাকিব খান-অপু বিশ্বাসের। সব কিছু ভুলে অপু বিশ্বাসের সঙ্গে থাকতে চান শাকিব খান-অপু।
সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অপু বিশ্বাস দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের ছয় মাসের একটি সন্তানও রয়েছে।
অপু বিশ্বাসের এ সাক্ষাৎকারের পর মিডিয়া অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। শাকিব খান বিভিন্ন গণমাধ্যমের কাছে সন্তানের দায়িত্ব নেয়ার কথা জানালেও অপু বিশ্বাসের দায়িত্ব নিতে অস্বীকার করেন।
তবে মঙ্গলবার দুপুরে শাকিব জানালেন, ‘সোমবার মেজাজ খারাপ ছিল। তাই অনেক কথা বলেছি। আমার স্ত্রী, আমার সংসার, আমার সন্তান। ওদের সঙ্গেই আমাকে থাকতে হবে।’
শাকিব খান বলেন, ‘দেখুন সন্তান আমার। আমি বাবা হয়ে কেন সন্তানকে অস্বীকার করবো। সন্তানের দায়িত্ব আমার সারাজীবনের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *