Category: এবিএনএ স্পেশাল

  • মীর কাসেমের ফাঁসিতে যুক্তরাষ্ট্রে উল্লাস

    মীর কাসেমের ফাঁসিতে যুক্তরাষ্ট্রে উল্লাস

    এ বি এন এ : একাত্তররে যুদ্ধাপরাধী জামায়াত নতো মীর কাসমে আলীর মৃত‌্যুদণ্ড র্কাযকরে সন্তোষ জানয়িছেনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদশেরিা।

    এই খবর পাওয়ার পর অনেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব‌্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন।

    বিচার নিষ্পত্তির পর শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় একাত্তররে বদর নেতা মীর কাসেমকে।

    ওয়াশিংটন ডিসিতে ফোবানার তিন দিনব্যাপী কনভেনশনে অংশগ্রহণকারী নেতাদের অনেকে অনলাইন নিউজ পোর্টাল এবং টিভিতে সংবাদটি দেখার পর উল্লাসে ফেটে পড়েন।

    যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নূরুন্নবী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “বিশ্বের ক্ষমতাবানদের অনুরোধ আর প্রচ্ছন্ন হুমকির কাছে নতি স্বীকার না করে বাংলাদেশের মানুষের প্রত্যাশার পরিপূরকভাবে আইসিটি প্রদত্ত রায় যথাযথভাবে কার্যকর করার সৎ সাহস দেখিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজের অবস্থানকে আরও মহিমান্বিত করলেন।”

    ফোবানার সাবেক চেয়ারম্যান নূরুন্নবী একাত্তরের সব ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব বাংলাদেশিকে ঐক‌্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    ফোবানার আউটস্ট্যান্ডিং মেম্বার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “টাকার বস্তা নিয়ে তদ্বির করেছিল মীর কাসেম আলী। নিউ ইয়র্কে বেশ কটি মিডিয়া পরিচালিত হচ্ছে আল বদর মীর কাসেমের অর্থে। এখন সময় এসেছে ওই সব মিডিয়াকেও চিহ্নিত করার।”

    ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফোবানার নেতা এম জহির বলেন, “আরও অনেক ঘাতক রয়েছে। সবগুলোর বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

    মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা বলেন, “একাত্তরের ঘাতক মীর কাসেমের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার ব্যাপারটি অনেকের কাছে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় কোন বাধা-বিপত্তি রায় বাস্তবায়িত করতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি।”

    যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরনবী বলেন, “মীর কাসেমের ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতির কলংক মোচনের ক্ষেত্রে বড় ধরনের একটি সাফল্য অর্জিত হল।”

    চট্টগ্রামের সন্তান ও ডেমক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার এক বিবৃতিতে বলেন, “মীর কাসেমের নৃশংসতার শিকার হয়েছেন চট্টগ্রামের অনেকে। ডালিম হোটেলে এই ঘাতকের নেতৃত্বে কতশত বাঙালির রক্ত ঝরেছে। আজ সে সব শহীদী আত্মার শান্তি পাবে।”

    যুক্তরাষ্ট্রের বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম বলেন, “চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেমসহ বর্তমানে পলাতক জামায়াতের আরেক আইনজীবীর নামোল্লেখ করে আমি দেড় দশক আগে থেকে যে সব তথ্য মিডিয়ায় প্রকাশ করেছিলাম, তার সত্যতা প্রমাণিত হয়েছে আইসিটিতে। মীর কাসেমের মতো পলাতক ওই আলবদর সদস‌্যেরও শাস্তি হবে বলে আশা করছি।”

  • আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন একখণ্ড বাংলাদেশ

    আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন একখণ্ড বাংলাদেশ

    এ বি এন এ : বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলানটিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে  গত তেইশ  অাগস্ট  , মঙ্গলবার যেন জেগে উঠেছিল একখণ্ড  বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউনটির উদ্যোগে সেন্ড  ক্যাসল স্টেডিয়াম এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা ২০১৬” । বিকেল গড়াতেই নিউজারসির বিভিন্ন শহরে বসবাসকারী  প্রবাসী  বাংলাদেশীদের সব পথ এসে যেন মিশেছিল  সেন্ড ক্যাসল ষ্টেডিয়াম এর খোলা প্রান্তরে।

    পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী  বাংলাদেশীদের সরব উপস্থিতি ছিল।  সময় গড়াতেই প্রবাসী বাংলাদেশীদের কাদা থিক থিক ভিড়ে এই মেলা পরিনত  হয় জনারণ্যে। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পন্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল,কৃতী ছাএ-ছাএী সম্বর্ধনা,  রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।

    “বাংলাদেশ মেলা”য়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বাংলাদেশের  কনসাল জেনারেল শামীম আহসান,  আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আটলান্টিক সিটির মেয়র  ডন গার্ডিয়ান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিম্যান ক্রিস ব্রাউন, আটলান্টিক কাউনটি শেরিফ ফ্রাঙ্ক বেলিস, ব্রিগেনটিন সিটির মেয়র ফিলিপ গুয়েনথার,ক্রিস ফিলিসিও,  আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ ।

    আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক শহীদ খান তাঁদেরকে উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন।বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশীরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা  মেলায় যোগ দেয়।তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে। 

     

    বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বিকেল সােয়া সাতটায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান অতিথি জনাব শামীম আহসান   বেলুন উড়িয়ে  ‘বাংলাদেশ মেলা’র শুভ  উদ্বোধন করেন।  

    এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব  আটলান্টিক কাউনটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া,  আয়োজক সংগঠনের  সভাপতি  সেলিম সুলতান, সাধারন সম্পাদক  শহীদ খান,সাংগঠনিক সম্পাদক আবদুর রব, বাংলাদেশ মেলা- ২০১৬ আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আহবায়ক সৈয়দ মোঃ কাউছার,সদস্য সচিব মিরাজ খান,প্রধান তত্তাবধায়ক গোলাম হাফিজ, প্রধান পৃষ্ঠপোষক  সাঈদ আলম মুকুল, প্রধান সমন্বয়কারী বিপ্লব দাশ, সার্বিক সহযোগীতায় প্রধান মোঃ সেলিম  সহ  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।   মেলার শুভ উদ্বোধন শেষে প্রবাসে বেড়ে ওঠা শিশু,কিশোর-কিশোরীদের পরিবেশনায়  পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত শিল্পী সান্ত্বনা রায় চৌধুরীর  পরিচালনায়  ও কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যের  নির্দেশনায় ছোটদের নান্দনিক পরিবেশনা মেলায় উপস্থিত প্রবাসীদের বিমোহিত করে। এই অনুষ্ঠানে অংশগ্রহন করে সুদীপ্তা, অনামিকা , হৃদিকা, চন্দ্রিমা, শ্যাম, বর্ষণ, সারদা, অংকিতা ,পঞ্চতপা , বহ্নিশিখা, রিশা , পূর্ণতা, অর্চি,ঐন্দ্রিলা, অহনা, সপ্তর্ষি, ঐশিকা, কর্নেলিয়া, মনোশ্বেতা মনোলোভা, শ্রেষ্ঠাস্বরী প্রমুখ।   তাদের  মনোমুগ্ধকর  সংগীত ও নৃত্য পরিবেশনা দেখে উপস্থিত প্রবাসীদের চোখ ছানাবড়া হয়ে যায়,তাদের ভ্রম হয় এই শিশু-কিশোররা কী প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম?এই র্পবটি সঞ্চালণা করেন জয়ন্ত সিনহা।

    ছোটদের অনুষ্ঠানের পর স্থানীয় শিল্পী সান্ত্বনা রায় চৌধুরী সংগীত পরিবেশন করেন। বাংলাদেশ মেলার অন্যতম  আকর্ষণ ছিল  প্রবাসী বাংলাদেশী কৃতি ছাএ-ছাএীদেরকে সংবর্ধনা। এই মেলায় বিভিন্ন গ্রেডের কৃতী  ছাএ-ছাএীদেরকে ক্রেস্ট ও সনদপএ  প্রদান করে  সংবর্ধিত করা হয়।কৃতী ছাএ-ছাএীদের মাঝে ক্রেস্ট বিতরন করেন মেলায় আগত অতিথিবৃন্দ। এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাএ-ছাএীদের পক্ষে বক্তব্য রাখে কৃতী ছাএী পঞ্চতপা বল ও কৃতী ছাএ অদ্রি চৌধুরি। বিপ্লব দেবের সঞ্চালণায় আয়োজক সংগঠনের এই কৃতী ছাএ-ছাএী সংবর্ধনা অনুষ্ঠানটি মেলায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বেশ প্রশংসা কুড়োয়। বাংলাদেশ মেলার বিভিন্ন  ষ্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয় । বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালণা  করেন সাদিয়া খন্দকার ,তাঁর সাবলীল উপস্থাপনা সবার প্রশংসা কুড়োয়।

    বাংলাদেশ মেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি, কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যর নির্দেশনায়  কবিতা আবৃত্তির সাথে নৃত্য পরিবেশন  করে খুদে নৃত্য শিল্পী হৃদিকা ও অনামিকা।  বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তী সংগীত শিল্পী নীনা হামিদকে বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়।তাঁর হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন আয়োজক সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া।প্রবাসীদের অনুরোধে তিনি একটি গান গেয়ে শোনান।

    মেলার  সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  সংগীত শিল্পী  লতিফ সরকার, কৃষ্ণা তিথি ,রাজীব ভট্টাচার্য । তারা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন   করে দর্শকদের মাতিয়ে রাখেন। সবশেষে মঞ্চ মাতাতে আসেন বাংলার কোকিল কণ্ঠি হিসাবে খ্যাত ব্ল্যাক ডায়মণ্ড বেবী নাজনীন। শিল্পী মঞ্চে   এসে দাঁড়াতেই প্রবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।দর্শকদের অভিবাদন গ্রহন শেষে শিল্পীর একের পর এর  সুরের মূর্ছনায় প্রবাসীরা অনাবিল আনন্দে মেতে ওঠেন। তাঁর  গানের সাথে নেচে-গেয়ে  প্রবাসীরা বেশ আনন্দ উপভোগ করেন। যন্ত্র সংগীতে শিল্পীদেরকে সহযোগীতা করেন মাটি ব্যান্ড এর যন্ত্র শিল্পীরা।

    বাংলাদেশ মেলার মূল স্পন্সর ছিল স্টার ক্যাবল ও ইভেন্ট সহযোগীতায় ছিল  ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেণ্ট।   রেফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে।এতে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের সমাহার ছিল।   এমনিতেই বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সব কর্মকাণ্ডেই নান্দনিকতার ছোঁয়া মেলে, বাংলাদেশ মেলার বিশাল মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে  সংগঠকরা তাঁদের সাংগঠনিক দক্ষতার সর্বোচ্চ  উৎকর্ষতার প্রমান দেন।যে কারনে তাঁরা উপস্থিত   প্রবাসীদের বেশ বাহবা কুড়ান। বাংলাদেশ মেলার আহবায়ক সৈয়দ মোঃ কাউসার সমাপনী বক্তব্য রাখেন।

    অনতিদূরে্ গির্জার গ্র্যান্ড ফাদার ক্লকটা ঢং ঢং করে জানিয়ে দেয় রাত নিশুতির কথা।আইনগত বাধ্যবাধকতার কারনে অনিচ্ছা সত্ত্বেও  মধ্যরাতের অনেক পরে বাংলাদেশ মেলার পর্দা নামে। এক সময় নিভে আসে মেলার আনন্দ আলো।প্রবাসীরা নিজ নিজ ডেরায় ফিরে যায় মুঠো মুঠো সুখস্মৃতি নিয়ে,আর সফল মেলা আয়োজনের জন্য আয়োজকদের টুপিখোলা অভিনন্দন জানিয়ে।

  • মার্কিন শিল্পে বাংলাদেশিদের ভূমিকা গুরুত্বপূর্ণ

    মার্কিন শিল্পে বাংলাদেশিদের ভূমিকা গুরুত্বপূর্ণ

    এ বি এন এ : বাংলাদেশের মেধাবী পেশাজীবীরা যুক্তরাষ্ট্রের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস উইম্যান ব্রেন্ডা এল লরেন্স। বাংলাদেশের প্রকৌশলীদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

    উত্তর আমেরিকায় প্রবাসী পেশাজীবীদের গুরুত্বপূর্ণ সংগঠন অ্যাসোসিয়েশন অব আমেরিকান বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টসের (এএবিবিএ) সম্মেলন উপলক্ষে গতকাল রোববার মিশিগানের ডেট্রয়েট নগরীতে পেশাজীবীদের মিলনমেলা বসে। মোটর সিটি নামে খ্যাত ডেট্রয়েটের মেরিওট ও কোবো সেন্টারে তিন দিনব্যাপী সম্মেলন ওই দিন শেষ হয়।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রতিনিধি পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য কংগ্রেস উইম্যান ব্রেন্ডা এল লরেন্স।

    এতে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ফিনক্স ভেনচার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও প্রধান নির্বাহী (সিইও) আনিসউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক জিয়া আহমেদ, ইমদাদ সিতারা ফাউন্ডেশনের সিতারা খানসহ অর্ধশতাধিক দেশি-বিদেশি অতিথি।

    তিন দিনের সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল আরটিভি ও বাংলা টুয়েন্টি ফোর। ব্রডকাস্টিং পার্টনার ছিল রেডিয়েন্ট আইপিটিভি কেক্‌ল নেটওয়ার্ক। তিন দিনব্যাপী সম্মেলনে কেরিয়ার ফেয়ার, সেমিনার, শিক্ষার্থীদের জন্য আলোচনা, নগরভ্রমণ, নদীভ্রমণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। অনুষ্ঠানে জেনারেল মোটরস, ক্রাইস্লার, গুগলসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত বাংলাদেশি ও মার্কিন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

    এ বি এন এ : বাংগালির জীবনে অাগস্ট মাস শোকের মাস।১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বিপথগামী একদল সৈন্যের হাতে পরিবারের অন্যান্য সদস্য সহ শাহাদাৎ বরন করেন। যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা বিনম্র শ্রদ্ধা, গভীর শোক ও ভলোবাসায় পনেরই অাগস্ট নিহত জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করেছে। সেই শোকাবহ দিনটি স্মরণে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ ১৬ই অাগস্ট, মঙ্গলবার ” আলোচনা সভা ও দোয়া ” এর আয়োজন করে। ঐদিন সন্ধ্যা সাড়ে নয়টায় স্থানীয় মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ।এছাড়া মঞ্চে অতিথি হিসাবে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেএী শাহানা রহমান,আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব,সাঈদ কিবরিয়া , রুবেল ,আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূঁইয়া, শাহজাহান ও আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকাত আলী শিমুল ।
    অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত এবং পনেরই অাগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রব এবং পবিএ গীতা থেকে পাঠ করেন শ্যামল চক্রবর্তী। এরপর পনেরই আগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
    পনেরই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম শাহাজাহানের পৌরহিত্যে ও আবুল আযাদ মিঠুর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ শওকত শিমুল,বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিক, রওশন উদদীন,অভিজিত চৌধুরি লিটন,মোঃ শাহীন, শেখ মনজু ,রেজাউল ইসলাম খালিদ,শহীদ খান,কাঞ্চণ বল।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় অবিলম্বে কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান।।তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, পনেরই অাগস্ট এর শোককে শক্তিতে পরিনত করে জঙ্গীবাদ সহ সব ধরনের ফ্যাসিষ্ট কর্মকাণ্ডের মোকাবেলা করতে হবে।
    অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রায় মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা- কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন।

  • যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়াবহ বন্যা, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়াবহ বন্যা, নিহত ৩

    এ বি এন এ : যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরের উপকূলীয় এলাকাজুড়ে প্রবল বৃষ্টিপাতে লুইজিয়ানা অঙ্গরাজ্যের কিছু এলাকায় নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। এই ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জন বেল এডওয়ার্ডস।
    যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের (এনডব্লিউএস) আবহাওয়াবিদ এন্ড্রু টিঙ্গলার জানিয়েছেন, টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে রবিবার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং লুইজিয়ানার পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতার সময়সীমা রবিবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছে। লুইজিয়ানার পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতেও আকস্মিক বন্যা ও বন্যার সতর্কতা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব এলাকার মধ্যে অঙ্গরাজ্যটির রাজধানী ব্যাটন রুজও রয়েছে।
    শনিবার রাতে লুইজিয়ানার কয়েকটি অংশে ৫১ সেন্টিমিটারেরও (২০ ইঞ্চিরও বেশি) বেশি বৃষ্টিপাত হয়েছে। রবিবার কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে জানিয়েছেন টিঙ্গলার। বন্যার কারণে লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
    রাজ্যটির গভর্নর জানিয়েছেন, অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে। জরুরি উদ্ধারকারীরা ঘরবাড়ি, গাড়ি ও গাছ থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করেছে।
    শুক্রবার বন্যার পানিতে ডুবে ইস্ট ব্যাটন রুজের প্যারিশ এলাকায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্রীন্সবার্গে বন্যার পানির তোড়ে একটি গাড়ি ভেসে গেলে আরোহী ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অপর একটি গাড়ি ভেসে গিয়ে অপর এক নারীর মৃত্যু হয়।
    পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে লুইজিয়ানার বন্যা পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন গভর্নর এডওয়ার্ডস।
  • সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই অাগস্ট, মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন

    সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই অাগস্ট, মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন

    এ বি এন এ : বাংগালির জীবনে অাগস্ট মাস শোকের মাস।১৯৭৫ সালের ১৫ই অাগস্ট জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বিপথগামী একদল সৈন্যের হাতে পরিবারের অন্যান্য সদস্য সহ শাহাদাৎ বরন করেন। সেই শোকাবহ দিনটি স্মরণে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ আগামী ১৬ই অাগস্ট, মঙ্গলবার “দোয়া ও আলোচনা সভা”র আয়োজন করেছে। ঐদিন সন্ধ্যা ৮.১৫মিনিটে স্থানীয় মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আবদুস সামাদ আজাদ।

    পনেরই অাগস্ট উদযাপন উপলক্ষে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম শাহাজাহানকে আহবায়ক ও অভিজিত চৌধুরি লিটনকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।উদযাপন কমিটির যুগ্ম আহবায়করা হলেন আবুল আজাদ মিঠু, শওকত শিমুল, বিপ্লব দেব এবং যুগ্ম সদস্য সচিবরা হলেন ফরহাদ সিদ্দিক, শেখ সেলিম ও রওশন উদদীন। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এবং সাধারন সম্পাদক জসীমউদদীন উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে সপরিবারে যোগদানের মাধ্যমে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন।

  • আটলান্টিক সিটিতে ২৩ আগস্ট,২০১৬,মঙ্গলবার বাংলাদেশ মেলা

    আটলান্টিক সিটিতে ২৩ আগস্ট,২০১৬,মঙ্গলবার বাংলাদেশ মেলা

    এ বি এন এ : আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি-যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক বাংলাদেশীর বসবাস।এই বাংলাদেশীদের সাংবাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশীরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।এই বছর আটলান্টিক সিটিতে দুইটি বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে।সর্বশেষ বাংলাদেশ মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ আগস্ট,২০১৬, মঙ্গলবার।ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর বারোটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।

    বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন,লতিফ সরকার, কৃষ্ণা তিথি, রাজীব ভট্টাচার্য ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীবৃন্দ। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য।এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যের সমাহার।মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র।বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা দেওয়া হবে।বাংলাদেশ মেলার মূল স্পন্সর স্টার কেবল।বাংলাদেশ মেলার ইভেন্ট
    সহযোগীতায় ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেনট ।বাংলাদেশ মেলার শুভ উদ্বোধন করবেন স্টার ক্যাবলের সিইও এসআইডি সোহেল এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কনসাল জেনারেল জনাব শামীম আহসান।

    প্রবাসী বাংলাদেশীদের প্রাণের মেলা ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতান ও সাধারন সম্পাদক শহীদ খান এবং বাংলাদেশ মেলা-২০১৬ আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ মোঃ কাউছার ও সদস্য সচিব মিরাজ খান প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।বাংলাদেশ মেলার আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে, আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।

    08042016_16_ATLANTIC_CITY_MELA

  • ট্রাম্পকে ঘায়েলে ‘বাংলাদেশ’ নিয়ে হিলারির কৌশল

    ট্রাম্পকে ঘায়েলে ‘বাংলাদেশ’ নিয়ে হিলারির কৌশল

    এ বি এন এ : রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঘায়েল করতে গতকাল বুধবার ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন নতুন একটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছেন। আউটসোর্সিং-বিষয়ক ওই বিজ্ঞাপনে বাংলাদেশের নাম ব্যবহার করা হয়েছে।
    ট্রাম্পের সঙ্গে একটি পুরোনো সাক্ষাৎকার ব্যবহার করে বিজ্ঞাপনে দেখানো হয়, ট্রাম্পের নামযুক্ত বিভিন্ন পণ্য মোট ১২টি দেশে প্রস্তুত হয়। এর মধ্যে বাংলাদেশে প্রস্তুত হয় ট্রাম্প শার্ট।
    বিজ্ঞাপনে ‘এই জামা কোথায় তৈরি?’—এমন প্রশ্নে ট্রাম্প প্রথমে বলেন, ‘কী জানি, হবে কোথাও।’
    ট্রাম্পকে জামার লেবেল দেখিয়ে বলা হয়, জামা তৈরি হয়েছে বাংলাদেশে।
    তখন ট্রাম্প ত্বরিত জবাব দেন, ‘খুব ভালো জামা।’
    দর্শকদের উচ্চ হাস্যরোলের মুখে ট্রাম্প যোগ করেন, ‘আমরা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করেছি। সে দেশের মানুষেরও তো কাজের সুযোগ চাই।’

    ট্রাম্পের নির্বাচনী প্রচারের অন্যতম স্লোগান ‘সবার আগে আমেরিকা’ (আমেরিকা ফার্স্ট)।

    গত সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে অনেক বক্তা স্মরণ করিয়ে দেন, মুখে মুখে ‘সবার আগে আমেরিকা’ বললেও ট্রাম্প নিজে আমেরিকায় প্রস্তুত পণ্য বাজারজাতকরণের বদলে বাংলাদেশ ও চীনের মতো দেশ থেকে সেসব পণ্য কিনে আনছেন।

    হিলারি ক্লিনটন। ছবি: এএফপিহিলারি গতকাল ডেনভারে টাই প্রস্তুতকারী একটি কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশ্ন করেন, ‘বিদেশ থেকে না কিনে ডেনভারে তৈরি টাই কেন কেনেন না ট্রাম্প?’
    হিলারি বলেন, ট্রাম্প ওহাইওর বদলে মেক্সিকো থেকে কেনেন স্যুট। পেনসিলভানিয়ার বদলে তুরস্ক থেকে কেনেন আসবাবপত্র। উইসকনসিন থেকে না কিনে ভারত থেকে কেনেন ছবির ফ্রেম।
    যুক্তরাষ্ট্রের অনেক বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে বিদেশে পুঁজি বিনিয়োগ করছে। ফলে, আমেরিকার শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে আমেরিকান কোম্পানিগুলোকে দেশে ফিরে আসতে বাধ্য করবেন।
    কিন্তু বাস্তবতা হলো, ট্রাম্প নিজেই তাঁর বিভিন্ন বাজারজাত পণ্য আমেরিকায় প্রস্তুত করার বদলে বিদেশে ‘আউট সোর্স’ করে দিয়েছেন। ওই দেশগুলোর একটি বাংলাদেশ। এই সূত্র ধরেই এবার ট্রাম্পকে ঘায়েল করতে নেমে পড়েছে ডেমোক্র্যাট শিবির।

  • ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন

    ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন

    এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর ফলে আসছে নভেম্বরের হিলারির বিরুদ্ধে লড়াই করতে হবে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। খবর বিবিসির। প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এর আগে সম্মেলনের প্রথম দিনে বার্নি স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। যদিও ওই দিন স্যান্ডার্স তার তিন মিনিটের ভাষণে বলেন, হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।

     

  • আটলান্টিক সিটি মেয়রের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি  নেতৃবৃন্দের মতবিনিময় সভা

    আটলান্টিক সিটি মেয়রের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

    এ বি এন এ : গত শুক্রবার দুপুরে আসন্ন ‘বাংলাদেশ মেলা’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান এর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ২৩শে  অাগস্ট ,২০১৬, মঙ্গলবার  অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র  বিভিন্ন  কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। মিঃ ডন গার্ডিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দের বক্তব্য  মনোযোগ সহকারে শোনেন এবং তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে ‘বাংলাদেশ মেলা’র সম্মানিত অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব করলে তিনি সানন্দে সম্মতি জানান।
    এই মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, সাঈদ আলম মুকুল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুল, আবদুল জামিল, শহীদ খান, সৈয়দ মোঃ কাউছার, আহসান, হাবীব, আবদুর রব, বিপ্লব দাশ, বিপ্লব দেব, বোরহান উদদীন, সুব্রত চৌধুরিসহ প্রমুখ।