Category: এবিএনএ স্পেশাল

  • ভেঙে যাচ্ছে ট্রাম্প-মেলানিয়ার সংসার!

    ভেঙে যাচ্ছে ট্রাম্প-মেলানিয়ার সংসার!

    এবিএনএ : ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউজে থাকা শুরু করলেও আপাতত সেখানে থাকছেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্প।

    মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, একমাত্র সন্তান ব্যারন ট্রাম্পের পড়ালেখার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ার কাছেই অবস্থিত ব্যারনের স্কুল। তাই মেলানিয়া এখানেই থাকতে চান। সেমিস্টার শেষ হলে ছেলেসহ হোয়াইট হাউজে যাবেন তিনি।

    ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ব্যারনের পড়াশুনার বেশ ক্ষতি হয়েছে। তাই আপাতত ছেলের পড়া নিয়েই ব্যস্ত থাকতে চান মেলনিয়া। কিন্তু এর মধ্যে প্রয়োজন পড়লে মাঝে মধ্যে হোয়াইট হাউজে যাবেন, এমনটাই জানিয়েছেন তিনি। আর এই খবরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। অনেকে এ সিদ্ধান্তকে ঠিকভাবে নিতে পারেননি। আবার অনেক ব্যঙ্গও করছেন।

    অনেকে প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের বিয়ের সম্পর্ক এখন কোন দিকে মোড় নিচ্ছে, তা প্রকাশ পাচ্ছে মেলানিয়ার হোয়াইট হাউজে না যাওয়ার সিদ্ধান্তে। পামেলা বেনবো নামে একজন টুইটারে লিখেছেন, ‘হোয়াইট হাউজে ফার্স্ট ফ্যামেলি থাকবে এটা আমাদের দেশের একটা প্রতীক এবং বিশ্বের কাছেও তাই। মেলানিয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আতংকের বিষয় আমার কাছে।’ অনেকে মজা করে লিখেছেন, মেলানিয়া ট্রাম্পের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যে পছন্দ আছে, সে কারণে তিনি হোয়াইট হাউজে যেতে চাইছেন না। কিন্তু মেলানিয়ার সমর্থনেও অনেকে টুইট করেছেন। একজন লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত। শিশু ব্যারনের জন্য এমন সিদ্ধান্ত দায়িত্বশীল অভিভাবকের প্রমাণ দেয়।’

  • মিশেলের প্রিয় মুহূর্তগুলো

    মিশেলের প্রিয় মুহূর্তগুলো

    এবিএনএ : খুব ছোট ও প্রিয় কিছু মুহূর্ত আছে যুক্তরাষ্ট্রের বিদায়ী ফার্স্ট লেডি মিশেল ওবামার। বৃষ্টির পরই হোয়াইট হাউসের সাউথ লনের সতেজ ঘাসগুলো তাঁকে টানে। ওয়াশিংটন মনুমেন্টের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার মুহূর্তটিও বড় প্রিয়।
    জানা যায়, হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়বে মিশেলের। এই স্মৃতিগুলো তাঁর মনে গাঁথা থাকবে।
    ফ্যাশন ম্যাগাজিন ভোগ তৃতীয়বারের মতো ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই এসব কথা বলেছেন মিশেল।
    প্রচ্ছদে মিশেলের ছবিটিও তাঁর প্রিয় একটি মুহূর্তকে ধরে রেখেছে। সেখানে দেখা গেছে, সাউথ লনের সবুজ ঘাসে গা এলিয়ে বসেছেন মিশেল। এলানো চুল পড়ে আছে। হাত রেখেছেন ফুলের বাগানে।
    ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে মিশেল ওবামা বলেন, ‘খুব ছোট, ছোট কিছু মুহূর্ত আছে। ঘন, সবুজ সাউথ লন অথবা ওয়াশিংটন মনুমেন্টের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। বৃষ্টির পরই ঘাসগুলো সবুজ, সতেজ হয়ে ওঠে। সবকিছুকেই তখন খুব আদুরে মনে হয়। এত সুন্দর সেই দৃশ্য! সেই মুহূর্তগুলো আমার মনে পড়বে। চাইলেই যখন-তখন এমন সৌন্দর্যের কাছে আমি পৌঁছাতে পারব না।’
    মিশেলের কথা থেকে এটা স্পষ্ট যে হোয়াইট হাউসের বিলাসী জীবন নয়, সবুজ প্রকৃতির সৌন্দর্যই বেশি টেনেছে তাঁকে। সেগুলোই বেশি মনে পড়বে তাঁর।
    ২০০৯ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভোগ মিশেলকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করে। ২০১২ সালে ভোগ দ্বিতীয়বারের মতো মিশেলকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। এ নিয়ে ভোগ তৃতীয়বারের মতো মিশেলকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করল।

  • ৫৭৫ দিনের প্রচারণা, ২১০ কোটি ডলার খরচ, স্ক্যান্ডাল, তবু ‘চ্যাম্পিয়ন হতে চাই’

    ৫৭৫ দিনের প্রচারণা, ২১০ কোটি ডলার খরচ, স্ক্যান্ডাল, তবু ‘চ্যাম্পিয়ন হতে চাই’

    এবিএনএ : ৫৭৫ দিনের প্রচারণা। ২১০ কোটি ডলার ব্যয়। ডজন ডজন স্ক্যান্ডালের ছড়াছড়ি। সবকিছু একদিনে মিশে যাচ্ছে। এ দিনটি সিদ্ধান্ত গ্রহণের দিন। আজ মঙ্গলবার মার্কিনিরা সেই মহা ঐতিহাসিক সিদ্ধান্তের জানান দিচ্ছেন। তারা তাদের ভোটের শক্তি দিয়ে জানিয়ে দিচ্ছেন হিলারি ক্লিনটন নাকি ডনাল্ড ট্রাম্পের হাতে হোয়াইট হাউজের চাবি তুলে দেবেন। ২০১৫ সালের ১২ই এপ্রিল হিলারি ঘোষণা করেছিলেন দীর্ঘদিন মনের গভীরে লুকিয়ে রাখা একটি কথা। আনুষ্ঠানিকভাবে বলেই দিয়েছিলেন দ্বিতীয়বার হোয়াইট হাউজের জন্য লড়াই করবেন তিনি। সেদিন তিনি রোববার সন্ধ্যায় এক ভিডিওতে বলেছিলেন, প্রতিদিন আমেরিকানদের প্রয়োজন একজন চ্যাম্পিয়ন। আমিই সেই চ্যাম্পিয়ন হতে চাই।
    তারপর থেকে কেটে গেছে ১৮ মাস। এরই মধ্যে হিলারি কঠিন এক প্রাইমারি নির্বাচনের মুখোমুখি হয়েছেন। তাতে উৎরে গেছেন। তারপর পড়েছেন রিপাবলিকান দলের আগ্রাসী প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের মুখে। হিলারির স্টামিনা বা কর্মশক্তি, তার স্বাস্থ্য, এমনকি প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এমন সব আক্রমণে হিলারি ভেঙে পড়েন নি। তিনি নিজেকে সংবরণ করে নিয়েছেন।
    শীতের এক সোমবার রাতে হিলারি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার প্রচারণার বিষয়টি সামনে আনেন। তিনি সেই প্রচারণার ইতি টানেন ফিলাডেলফিয়ায়। এই সেই শহর যেখানে যুক্তরাষ্ট্র স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর করেছিল। এ সময় হিলারির পাশে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্টলেডি মিশেল ওবামা, হিলারির স্বামী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি ক্লিনটন, ব্রুস স্প্রিংস্টিন ও জোন বন জোভি। ঐতিহাসিক সেই ফিলাডেলফিয়ায় উত্তাল মানুষের ¯্রােতের সামনে দাঁড়িয়ে স্প্রিয়স্টিন উদাত্ত আহ্বান জানালেন, ঘরের বাইরে বেরিয়ে আসুন। ভোট দিতে যান। এ সময় জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী পরিবেশন করেন ‘থান্ডার রোড’ ও ‘ড্যান্সিং দ্য ডার্ক’। নানা চড়াই উৎড়াই পেরিয়ে শেষ দিনগুলোতে ভাল একটি লিড নিতে পেরেছেন তিনি। ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপে হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৭ ভাগ ভোটার। ট্রাম্পকে সমর্থন করেছেন ৪৩ ভাগ। অন্যদিকে সিবিএস নিউজের জরিপে হিলারিকে সমর্থন করেছেন শতকরা ৪৫ ভাগ ভোটার। ট্রাম্পকে শতকরা ৪১ ভাগ। তবে এসব জরিপে যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে মত পরিবর্তন করবেন এমন ভোটারের সংখ্যা নেই বললেই চলে।
    প্রায় ২০ হাজার মানুষের উপস্থিতি ফিলাডেলফিয়ায়। রাতের ঘুম নষ্ট করে তারা সমবেত হয়েছেন এসব গুণী ব্যক্তির কথা শোনার জন্য। সেখানে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষরের কথা স্মরণ করে বিল ক্লিনটন বললেন, যুক্তরাষ্ট্রের সূচনা হয়েছিল এখান থেকেই। এই ফিলাডেলফিয়া থেকেই। তিনি বললেন, আমার স্ত্রী তার প্রচারণার মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দেশ কিভাবে এগিয়ে যাবে। আমরা একত্রিত হলে আরো উন্নততর উপায়ে এগিয়ে যাবো। ফার্স্টলেডি মিশেল ওবামার বক্তব্যের পর মঞ্চে আসেন বিল ক্লিনটন। এবার নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনের কার্যকর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচারণায় পরিণত হয়েছিলেন এই মিশেল ওবামা। মিশেল বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একজন নেতা দাবি করে, যিনি আমাদের কন্যাদের সম্মান জানাবেন। সবার মর্যাদা স্বীকার করবেন। আমরা যদি নির্বাচনের দিনে ঘরের বাইরে বের হই তাহলে নির্বাচনে বিজয়ী হবেন হিলারি ক্লিনটন। তারপরই মঞ্চে আসেন তুখোড় বক্তা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি টানা ২০ মিনিট প্রাণখোলা কথা বলেন। কখনও আবেগ তাকে স্পর্শ করে। এ সময়ও ডনাল্ড ট্রাম্পকে দেশের প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণা করেন তিনি। ওবামা বলেন, হিলারিকে সম্মান করে সারাবিশ্ব। এক সময় ওবামার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আবেগ তাকে তাড়া করে ফেরে। তিনি সে অবস্থায় বললেন, আমি এই নারী, এই মা, এই গ্রান্ডমাদারের জন্য আপনাদের কাছে ভোট চাই। তিনিই হতে যাচ্ছেন যুক্তরাষ্টের পরবর্তী প্রেসিডেন্ট। হিলারি বলেন, শেষ এই নির্বাচনী র‌্যালিতে বেরিয়ে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আমার স্বামী, কন্যাকে পাশে রেখে এই নির্বাচনী প্রচারণা শেষ করতে পেরে ব্যক্তিগতভাবে আনন্দিত। আমরা সারাদেশ ঘুরেছি। সাক্ষাত করেছি মানুষের সঙ্গে। হিলারি বলেন, আমি বিশ্বাস করি, আমরা যদি লক্ষ্যের দিকে এগিয়ে যাই তাহলে সবচেয়ে সেরাদিন আমাদের সামনে অপেক্ষা করছে।

  • বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম চালু করবেন ওবামা

    বাংলাদেশে হেলথ কেয়ার সিস্টেম চালু করবেন ওবামা

    এবিএনএ : বাংলাদেশে খুব শিগগিরই হেলথ কেয়ার সিস্টেম চালু করার ইচ্ছা পোষণ করেছে ওবামা প্রশাসন। ইউ.এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) জানিয়েছে, বিশ্বব্যাপী হেলথ কভারেজের (ইউএইচসি) এমন উদ্যোগ বাংলাদেশে বৃহৎ আকারে হেলথ ইন্স্যুরেন্স কভারেজকে আরো এগিয়ে নিয়ে যাবে।

    বাংলাদেশে সরকারি এবং বেসরকারি খাতে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যেই এই কার্যক্রম শুরু হবে। চলতি মাসের গোড়ার দিকে বোর্ড এজেন্সি এনাউন্সমেন্ট (বিএএ) এ তথ্য প্রকাশ করেছে।

    ওবামা প্রশাসন ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান এই দেশে একাধিক স্বাস্থ্য সেবার সহযোগী বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। ২০১৭ অর্থ-বছরের মধ্যে এসব সেবামূলক কার্যক্রমে ২০৮ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এর মধ্যে ৪১ শতাংশ বা ৮৫ মিলিয়ন ডলারই খরচ হবে স্বাস্থ্যখাতে।

    ২০৩২ সালের মধ্যে স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্য অর্জনে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ইউএসএআইডি। এই প্রোগ্রামের আওতায় কম খরচে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া

    এবিএনএ : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া মঙ্গলবার শুরু হয়েছে।
    মঙ্গলবার চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থিত স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিসে (এসএমডব্লিউটি)আজ যৌথ মহড়া ‘এক্সারসাইজ কো-অপারেশন এফ্লট রেডিনেস এন্ড ট্রেনিং (কারাত)-২০১৬’ এর উদ্বোধন করা হয়েছে। কমান্ডার বিএন ফ্লিট কমডোর শেখ আরিফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে এ মহড়ার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ডেস্ট্রয়ার স্কোয়াড্রন-৭ এর কমান্ডার ক্যাপ্টেন এইচ বি লি উপস্থিত ছিলেন।’
    এছাড়া অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মনোনীত ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনী ষষ্ঠবারের মত এ যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে। এ যৌথ মহড়া একটি যুগোপযোগী এবং আধুনিক নৌ প্রশিক্ষণ মহড়া। পোতাশ্রয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ মহড়ায় আইইডি (ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস) ফান্ডামেন্টালস, ইওডি (এক্সপোসিভ ওর্ডনেন্স ডিসপোজাল) টুলস, বোট মেইনটেন্যান্স, কমব্যাট লাইফ সেভিং এন্ড মিশন প্লানিং ইত্যাদি বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যা দুই দেশের নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা অর্জন, নিজেদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রযুক্তির সাথে পরিচিতি লাভ করতে কার্যকরী ভূমিকা রাখবে। যৌথ এ মহড়াটি কমান্ডার বিএন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
    এছাড়া এ মহড়ায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমডোর সোয়াড্স কমান্ড, কমডোর নেভাল এভিয়েশনসহ ঘাঁটিস্থ মনোনীত ব্যক্তিবর্গ অংশ নিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সিটিএফ-৭৩, সিডিএস-৭, ইওডিএমইউ-৫, সি-৭এফসহ মার্কিন দূতাবাসের প্যাকম টিমের মনোনীত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। এ মহড়া আগামী ২৯ অক্টোবর শেষ হবে।
  • নিউইয়র্কে দুর্গাপূজায় সর্বজনীন উত্সব

    নিউইয়র্কে দুর্গাপূজায় সর্বজনীন উত্সব

    এবিএনএ : নিউইয়র্কে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখানে স্থানীয় সময় শুক্রবার দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্যদিয়ে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হয়।
    নিউইয়র্কে কমপক্ষে ১০টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ভিড় ছিল অন্য বছরের তুলনায় বেশী। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি সার্বজনীন এই উত্সবে এনে দিয়েছে ভিন্নমাত্রা।
    নিউইয়র্কে দুর্গাপূজায় সর্বজনীন উত্সব
     কুইন্সের জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দিরে শুরুর দিন শুক্রবারে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় জমে। অসীম দে শংকর, গৌরাঙ্গ রায়, স্বপন ক্লুু ও স্বরূপ সাহা পূজার আনুষ্ঠানিকতার দিন সবাইকে স্বাগত জানান। এরপর ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির এলাকা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। শনিবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোত্সব।
    বাংলাদেশ বেদান্ত সোসাইটি এবার নিউইয়র্কে বড় পরিসরে সর্বজনীন শারদীয় দুর্গা উত্সবের আয়োজন করেছে। স্থানীয় সময় রবি ও সোমবার উডসাইডের কুইন্স প্যালেসের পূজা মণ্ডপে চলবে দুর্গোত্সব। এতে ছিল দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সঙ্গীত ও নৃত্য শিল্পীদের পরিবেশন করেন। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিষদ নিবেদিত গিরীনন্দিনী এবং সোমবার রঞ্জনী নিবেদিত দুর্গতি নাশিনী উপস্থাপন করা হয়। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নীলকমল ভৌমিক নিবেদন করেন শ্রী শ্রী চণ্ডীপাঠ।
    সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, শিল্পী কৃষ্ণা তিথি, তনিমা হাদী, শাহ মাহবুব, মৌগন্ধা, রোকসানা মির্জা, শতরুপা এবং ইন্ডিয়ান আইডল ভয়েস অব সেভেন সিস্টারস দেবারতি। অনুষ্ঠান উপস্থাপনা রন নর্থ আমেরিকার জনপ্রিয় প্রোগ্রাম উপস্থাপক ও টিবিএন ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি। এ অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন নিউইয়র্কের সংস্কৃতিসেবী ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।
    জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন ৮ অক্টোবর থেকে ৪ দিনব্যাপী জ্যাকসন হাইটসের ৭২-১১ রুজভেল্ট এভিনিউয়ের নান্দুসে জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন শারদীয় দুর্গোত্সবের আয়োজন করেছে। স’ানীয় সময় রবিবার অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন।
    এদিকে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাধা মধাব মন্দির, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ, বাংলাদেশ পূজা সমিতি, রাধাকৃষ্ণ সেবক সংঘ গত ৮ অক্টোবর থেকে দুর্গাপূজা উদযাপন করছে।
  • বন্ধ হয়ে গেল ‘ট্রাম্প তাজমহল’

    বন্ধ হয়ে গেল ‘ট্রাম্প তাজমহল’

    এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ক্যাসিনো ‘ট্রাম্প তাজমহল’ বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাসিনো ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    গত রোববার প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিন্টনের কাছে হার মেনেছেন ট্রাম্প। এর পরই আরেক দুঃসংবাদ পেলেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার মার্কিন এ ধনকুবেরের মালিকানাধীন ক্যাসিনো ‘ট্রাম্প তাজমহল’ বন্ধ ঘোষণা করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের আটলান্টা প্রদেশের ক্যাসিনোর বাজারে এখন মন্দা চলছে। ২০১৪ সাল থেকে একের পর ক্যাসিনো অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সেই তালিকায় সম্প্রতিক যোগ হলো এটি। এর ফলে প্রায় ৩ হাজার কর্মী বেকার হয়েছেন।

    বেশ কিছুদিন ধরেই এই ক্যাসিনোর কর্মীরা স্বাস্থ্য বিমা ও পেনশনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। শ্রমিক হিসেবে সমস্ত সুবিধা না পেলে কাজ বন্ধ করে দেয়ারও হুমিক দেন তারা। কিন্তু শ্রমিকদের দাবি মেটাতে ট্রাম্পের এই ক্যাসিনোর ক্ষমতা নেই।

    ফলে বাধ্য হয়েই ট্রাম্পের বন্ধু ও ক্যাসিনোর আরেক মালিক কার্ল ইচান বন্ধ করার সিদ্ধান্ত নিলেন।

    উল্লেখ্য, ১৯৯০ সালে তাজমহলের অনুকরণে ট্রাম্পের এই তৈরি করা হয়। ভারতীয় স্থাপত্যকে কিছুটা ব্যঙ্গ করাই এর উদ্দেশ্য ছিল। এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতেন ট্রাম্প।

  • এক ঝলকে হিলারি-ট্রাম্পের নাচ (ভিডিও)

    এক ঝলকে হিলারি-ট্রাম্পের নাচ (ভিডিও)

    এ বি এন এ : দুজনই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের শীর্ষ আসনটি দখল করতে চান। আর এ জন্যই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন বিতর্কে। সেই বিতর্কে ট্রাম্পই পিছিয়ে ছিলেন। আর হিলারি ছিলেন এগিয়ে। কিন্তু বিতর্ক শুরুর আগে নাচে কে এগিয়ে ছিলেন? দর্শকরাই ভিডিওটি দেখে বলতে পারবেন… আসলে কে ছিলেন নাচে এগিয়ে।

     

     

  • যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি খুন

    যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি খুন

    এ বি এন এ : যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ আবুল কালাম। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডেতে হামলার শিকার হন তিনি। স্থানীয় সময় রবিবার রাত ১২টার (বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা) দিকে শেরম্যান ওয়েতে লিকোয়ার মার্ট নামের একটি সুপারশপে ডাকাতরা ওই হামলা চালায়। নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় তিন বাংলাদেশি খুনের রেশ না কাটতেই এ ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, সুপারশপের দায়িত্বপ্রাপ্ত আবুল কালাম যখন দোকানটি বন্ধ করছিলেন তখন দুজন ডাকাতির উদ্দেশ্যে সেখানে ঢোকে। তাঁর কাছে টাকা দাবি করে তারা। আবুল কালাম আপত্তি জানালে তখনই তাঁকে গুলি করে হত্যা করা হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ ভিডিও ফুটেজ দেখে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করছে। আবুল কালামের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার বাতাকান্দি গ্রামে। তাঁর বাবা প্রয়াত আলহাজ মোহাম্মদ ছাদিরুজ্জামান। যুক্তরাষ্ট্রে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করতেন আবুল কালাম। তাঁর বড় দুই মেয়ে ঢাকায় থাকেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে যোগ দেন তরুণ আবুল কালাম। তিনি সেখানে কাজের পাশাপাশি বাটাসহ একাধিক ব্র্যান্ডের মডেল হয়েছিলেন। একজন ফুটবলার হিসেবেও বন্ধুদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছিলেন তিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর গাড়ির ঠিক সামনের ছবিতে যে তরুণকে (ন্যাড়া মাথার) দেখা যায় তিনিই আবুল কালাম। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বাংলাদেশি নাগরিক নাজমা খানম (৬০)। তাঁর বাড়ি শরীয়তপুরে। এ ঘটনায় গ্রেপ্তার যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ছিনতাইয়ে ব্যর্থ হয়ে সে নাজমাকে খুন করে। এর আগে ১৩ আগস্ট কুইন্সের ওজন পার্ক এলাকায় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখঞ্জি (৫৫) ও তাঁর সঙ্গী তারা মিয়া (৬৪) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

  • ফোবানা সম্মেলনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

    ফোবানা সম্মেলনে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

    এ বি এন এ : ওয়াশিংটনে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন চলাকালে দফায় দফায় হট্টগোল, সংঘর্ষ এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯টায় ভার্জিনিয়ার আর্লিংটন শেরাটন পেন্টাগন সিটি হোটেলে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।   ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার আয়োজিত সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সরকারের ইতিবাচক বক্তব্য দেওয়া শুরু করলে পেছেনে দাঁড়িয়ে ওয়াশিংটনের বিএনপি নেতা তোফায়েল আহমেদ ‘ভুয়া, ভুয়া বলে চিৎকার করেন। তাঁর চিৎকার মন্ত্রীর কানে পৌঁছালে কিছুক্ষণ বক্তব্য প্রদান  বন্ধ রাখেন তিনি। পরে তিনি দ্রুত বক্তব্য শেষ করে হল থেকে বাইরে বেরিয়ে এলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিবক বড়ুয়ার নেতৃত্বে দলের কর্মীরা বিএনপি নেতা তোফায়েল আহমেদের ওপর চড়াও হয়ে তাঁকে আক্রমণ করতে গেলে সংঘর্ষ বাঁধে। তবে কিছুক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হয়।   বিএনপি নেতা তোফায়েল আহমেদ বলেন, “প্রায় সব আলোচনা সভা  ও সর্বশেষ ফোবানার সভায় এটাই সিদ্ধান্ত হয়েছিল যে, কোনো অতিথিই তাঁদের বক্তব্যে কোনো রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। তাই মন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক আলাপ চলে আসায় আমি পেছন থেকে তাঁকে ভুয়া বলে চিৎকার দেই।” এদিকে, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার গান শুনতে আসা দর্শকরা ভেতরে ঢুকতে না পেরে নিরাপত্তাকর্মীসহ ফোবানা সংশ্লিষ্টদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকশ্রোতারা ফোবানার লোকজনদের ওপর মারমুখি হয়ে উঠেন। পরে পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তাকর্মীরা অগ্রিম ও অনলাইনে কেনা টিকেটের মূল্য ফেরতের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ফোবানা আয়োজক ও স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর অব্যবস্থাপনার দায় স্বীকার করে দর্শকশ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পূর্বে কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন।