Category: এবিএনএ স্পেশাল

  • আমার মা শ্রেষ্ঠ মা

    আমার মা শ্রেষ্ঠ মা

    এ বি এন এ : বাংলা বর্ণমালার মাত্র একটিমাত্র বর্ণ দিয়ে গঠিত শব্দ-মা । পৃথিবীর সকল মধুময়তা যেন এই শব্দেই গাঁথা । মা ডাক যতবার উচ্চারণ করি, তাতে কোন ক্লান্তি কিংবা বিরক্তি সৃষ্টি হয়না বরং আরও সহস্র কোটিবার ডাকতে পারলেই যেন তৃপ্তি পেতাম । এই শব্দটি যে কতটা স্বার্থক এবং শক্তিশালী তা বাংলা কিংবা ভিন্ন কোন ভাষার অন্যকোন শব্দ কিংবা বাক্যের সাথে তুলনা করে বোঝানে সম্ভব নয় । এ যেন অমৃতের খনি ।

     

    আমার জান্নাত তুল্য আমার জন্মদাত্রী মা । আমার মায়ের সাথে পৃথিবীর অন্য কোন মায়ের তুলনা চলে না ।আমার মা শ্রেষ্ঠ মা । প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার মায়ের ডজন ডজন সনদ নাই বটে কিন্তু মাতৃত্বের প্রশ্নে আমার মায়ের সাথে জগতের অন্য কোন শিক্ষকের, কোন চিকিৎসকের কিংবা অন্যকোন মমতাময়ীর তুলনা চলে না ।

     

    মায়ের ত্যাগেই আমার প্রতিটি রক্তকণা, কোষ গঠিত হয়েছে । আমার শরীর, মন এবং জ্ঞানের প্রতিটি পরতে পরতে মায়ের অবদান স্পষ্ট । মায়ের কাছে শিখেছি কথা বলতে, হাটতে এবং অন্যকে শ্রদ্ধা করতে । আমার মধ্যে যতটুকু নৈতিকতা তার সবটকুই মায়ের দান । মা আমার জন্য যা করেছে তার ভগ্নাংশের ঋণও আমি মায়ের তরে আমার জীবন কোরবানী করে শোধ করতে পারবো না ।

     

    সেই তীব্র শীতের রাতে আমার প্রস্রাবে যখন বিছানা ভেসে গেছে তখন মা তার পিঠকে ভেজা যায়গায় রেখে আমাকে তার বুকে রেখেছেন সারা রাত, রাতের পর রাত । এমন জান্নাততুল্য আমার মা বেঁচে থাকুক চিরকাল । ভালো থাকুক পৃথিবীর সবটুকু ভালোর সমন্বয়ে ।

  • হ্যাকিং ঝুঁকির কথা জানতো ফেডারেল রিজার্ভ

    হ্যাকিং ঝুঁকির কথা জানতো ফেডারেল রিজার্ভ

    এ বি এন এ : সুইফট ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির হওয়ার ঝুঁকির শঙ্কা আগেই প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
    কিন্তু ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক ওই ঝুঁকির বিষয়টি জানার পরও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুইফটের নিরাপত্তাকে সেভাবে গুরুত্ব দেয়নি।
    নাম প্রকাশ না করার শর্তে ফেডারেল রিজার্ভের এক কর্মকর্তা এবিএনএ বলেন, কেন্দ্রীয় ব্যংকগুলোর দুর্বল সাইবার নিরাপত্তা সম্পর্কে অবগত থাকলেও এমন চুরির সম্ভাবনাকে গুরুত্ব দেয়নি ফেড কর্তৃপক্ষ।
    সুইফট ব্যবহার করে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন ও শ্রীলঙ্কায় সরানোর ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। সুইফটের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যংক থেকে ফেডারেল রিজার্ভের কাছে অনুরোধ পাঠানো যায়।
  • আসাদকে ক্ষমতা ছাড়ার হুমকি -যুক্তরাষ্ট

    আসাদকে ক্ষমতা ছাড়ার হুমকি -যুক্তরাষ্ট

    এবিএনএ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ার করে বলেছেন, আগামীকয়েক মাসের মধ্যে রাজনৈতিক উপায়ে ক্ষমতা ছাড়তে হবে অন্যথায় ভিন্ন পরিণতি বরণ করতে হবে।
    গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের কেরি জানান, আগামী পহেলার আগস্টের মধ্যে আসাদকে ক্ষমতাছাড়তে হবে।
    তিনি দাবি করেন, “আলোচনার টেবিলের সবাই বলেন, আসাদ যতক্ষণ ক্ষমতায় আছেন ততক্ষণ পর্যন্ত সিরিয়াকে ঐক্যবদ্ধ করা যাবে না; তিনি তা করতে পারবেন না।”

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে যখন সন্ত্রাসী গোষ্ঠী ও আসাদ অনুগত সেনাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এইঁ হুশিয়ারি দিলেন। আলেপ্পো শহরে সংঘর্ষের কারণে সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি অনেকটা হুমকির মুখে পড়েছে। রাশিয়া ও আমেরিকার মধ্যে সমঝোতার পর গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

    জন কেরি আরো বলেছেন, তিনি এখনো আশা করেন যে, আলোচনার মাধ্যমে আলেপ্পোসহ পুরো দেশে যুদ্ধবিরতি পুনর্বহাল হতে পারে। কিন্তু সিরিয়ার সরকার যদি তা ভঙ্গ করে তাহলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
    কেরি জোর দিয়ে বলেন, “প্রেসিডেন্ট আসাদ যদি যুদ্ধবিরতি না মানেন তাহলে অবশ্যই পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। যে পক্ষ যুদ্ধবিরতি ভাঙবে তাদেরকে যুদ্ধে ফিরে যেতে হবে। কিন্তু আমি মনে করি না- রাশিয়া তা চায়। আসাদও এ থেকে লাভবান হবেন তাও মনে করি না। সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে এবং সেটা হবে ভবিষ্যতে।”

    এর একদিন আগে জেনেভায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিসতুরার সঙ্গে বৈঠক করেন কেরি।
    মিসতুরার সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

  • নিজের চরিত্রে অভিনয় ওবামার

    নিজের চরিত্রে অভিনয় ওবামার

    এবিএনএ :
    -আপনার নাম কী?
    -বারাক হোসেন ওবামা।
    শুনেও কোনো ভাবান্তর হলো না কাউন্টারে দায়িত্বে থাকা মেয়েটার।
    -দেখি, জন্মসনদ দেখান।
    বারাক ওবামা অসহায় একটা ভঙ্গি করলেন। কিন্তু তাতে চিড়ে ভিজল না। অগত্যা বের করলেন তাঁর জন্মসনদ। চশমার ফাঁক দিয়ে সরু চোখে সেটা দেখল মেয়েটা।
    ওবামা বলার চেষ্টা করলেন, ‘এটা কিন্তু আসল।’ কিন্তু মেয়েটার সন্দেহ গেল বলে মনে হলো না। ওবামা রীতিমতো হতভম্ব। এত দিন ছিলেন প্রেসিডেন্ট। তাই আর যা-ই হোক, গাড়ি চালনা নিয়ে চিন্তা করতে হয়নি। এখন দায়িত্বের শেষে এসে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েই কিনা এই বিপত্তি!
    খানিক পরের দৃশ্য।
    বিরস মুখে বসে আছেন ওবামা। অবসরজীবনে কী করবেন, এই নিয়ে দারুণ চিন্তিত। হাতে পপকর্নের প্যাকেট। সামনে পর্দায় চলছে টয় স্টোরি।

    ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দায়িত্ব পালনের সময়। এর মধ্যেই ওবামাকে নিয়ে এমন রসিকতা! ওবামাকে নিয়ে মজার এই ভিডিওটা অবশ্য অন্য কারও তৈরি নয়। প্রচার করেছে খোদ হোয়াইট হাউস। ৩০ এপ্রিল ‘হোয়াইট করেসপনডেন্টস ডিনার’ অনুষ্ঠানে ঘটা করে সেটা সুধীজনদের দেখিয়েছেন ওবামা নিজেই। কারণ আর কিছু নয়; শুধুই মজা! অভিনয় অবশ্য একদম খারাপ করেননি ওবামা। আসছে অবসরজীবনটা চাইলে হয়তো নাটক-সিনেমা করেও কাটাতে পারেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।

  • হার্ভার্ডে পড়বে ওবামার মেয়ে

    হার্ভার্ডে পড়বে ওবামার মেয়ে

    এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ২০১৭ সাল থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করবে। তবে চলতি বছরটা সে পড়াশোনা থেকে বিরতি নিয়েছে। হোয়াইট হাউস রোববার এ তথ্য জানিয়েছে।

    গতকাল রোববার এবিএনএ, মালিয়া তার মা-বাবার পদাঙ্ক অনুসরণ করছে। তার বাবা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মা ফার্স্টলেডি মিশেল ওবামা হার্ভার্ড ল স্কুলে পড়েছেন।

    ফার্স্টলেডি মিশেল ওবামার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। তবে এটা জানানো হয়নি, মালিয়া পড়াশোনা থেকে নেওয়া বিরতির এই সময়টায় কী করবে। সাধারণত ভ্রমণ, কাজ বা শ্রেণিকক্ষের বাইরে কোনো কাজের অভিজ্ঞতা অর্জনে শিক্ষার্থীরা অনেক সময় স্বেচ্ছায় শিক্ষা বিরতি দেয়।

    ২০১৭ সালের শরৎকালীন সেশনে হার্ভার্ডে পড়াশোনা শুরু করবে মালিয়া। সেই হিসাবে ২০২১ সালে স্নাতক ডিগ্রি অর্জনের কথা রয়েছে মালিয়ার।

    ১৭ বছর বয়সী মালিয়া কোথায়, কী বিষয়ে পড়াশোনা করবে, তা নিয়ে সবার মাঝে বেশ আগ্রহ আছে। নিউইয়র্ক টাইমস এক খবরে বলেছে, মালিয়া বেশ কয়েকটি আইভি লিগ ও শিল্পকলাসংক্রান্ত প্রতিষ্ঠান ঘুরে দেখেছে।

    ওবামা দম্পতি জানিয়েছেন, আগামী বছর প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হবে বারাক ওবামার। তখন হোয়াইট হাউস ছেড়ে তাঁরা ওয়াশিংটনেই থাকবেন, যাতে ছোট মেয়ে সাশা উচ্চমাধ্যমিকের পড়াশোনাটা সেখান থেকেই শেষ করতে পারে।

  • যুক্তরাষ্ট্রে এ বছর ২৩ জনকে গুলি করেছে শিশুরা

    যুক্তরাষ্ট্রে এ বছর ২৩ জনকে গুলি করেছে শিশুরা

    এবিএনএ : যুক্তরাষ্ট্রে চলতি বছর শিশু-বিষয়ক অন্তত ২৩টি গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার বার্তা সংস্থা এবিএনএ এই তথ্য জানিয়েছে।

    ওয়াশিংটন পোস্ট বলছে, দেশটিতে শিশুদের গুলির ঘটনার এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। গত বছর দেশটিতে একই সময়ে এ ধরনের ১৮টি গুলির ঘটনা ঘটে।

    যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের চেষ্টা সত্ত্বেও দেশটিতে শিশুসংশ্লিষ্ট গুলির ঘটনা বেড়েছে।

    এ বছর শিশুদের গুলির অধিকাংশ ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, শিশুরা দুর্ঘটনাবশত নিজেদের গুলি করেছে। এ ধরনের ১৮টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নয়টি ঘটনায় আহত শিশুরা মারা গেছে।

    গত বছরের পরিস্থিতির বিশ্লেষণে দেখা যায়, শিশুদের গুলির হার সপ্তাহে একটি।

    গত বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছর এই হার বেড়েছে।

    যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে চলতি বছরের শুরুর দিকে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেন ওবামা। এর মধ্যে অস্ত্র বিক্রেতাকে সনদ দেওয়া, ক্রেতাদের অতীত রেকর্ড পরীক্ষা করার বিষয় রয়েছে।

  • মে দিবসে শ্রমজীবীদের প্রতি এবিএন’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদকের শুভেচ্ছা

    মে দিবসে শ্রমজীবীদের প্রতি এবিএন’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদকের শুভেচ্ছা

    এবিএনএ : শ্রমিকের অধিকার আদায়ের রক্তস্নাত ঐতিহাসিক ঘটনা প্রবাহের দিন মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন এবিএনএ’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকাত আলী শিমুল।

    তিনি বলেন বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও ১ মে রবিবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস তথা মে দিবস পালিত হবে।

    তিনি তার বাণীতে মহান মে দিবসকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক ‘অনন্য গৌরবময়’ দিন অভিহিত করে ১৩০ বছর আগের সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক সংগঠনের বিজয় মুহূর্তকে স্মরণ করেন।

  • রাবি শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

    রাবি শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

    এবিএনএ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে নিউ ইয়র্কে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতি। গত রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীসহ অপর শিক্ষকের খুনিদের গ্রেপ্তার ‌ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

    কর্মসূচিতে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত প্রবাসীরাও অংশ নেন। সংগঠনের সভাপতি ওয়াহিদ জামান রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রবাসী সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, “একুশ আগস্ট গ্রেনেড হামলায় টার্গেট করা হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রীসহ শীর্ষ নেতাদের। গত সাত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ১০ বছরের সেই পুরনো ঘটনারও বিচার করা হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারও হয়নি। ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে, তাদের হাতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষক খুন হয়েছেন। একটিরও বিচার হয়নি। এ কারণে সেই অপশক্তির অসহায় টার্গেট হলেন রেজাউল করিম সিদ্দিকী।” সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • ‘আমার দুই যৌনাঙ্গ ছিল’

    ‘আমার দুই যৌনাঙ্গ ছিল’

    এবিএনএ : এক নারীর দুই যৌনাঙ্গ- এমনটা কী সম্ভব? এমনই এক নারী ফ্যায়ি উইলকিনস সম্প্রতি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি জানান, জন্মগতভাবেই তিনি দুটি যৌনাঙ্গ পান। শুধু তাই নয়, তার ছিল দুটি জরায়ু এবং সন্তান ধারণের অন্যান্য অঙ্গ।

    বর্তমানে ৩১ বছর বয়সী মার্কিন নারী উইলকিনস জানান, অল্পবয়সে যখন তার অন্য বান্ধবীদের মাসিক শুরু হয় তখন তার তা শুরু হয়নি। তার বদলে ১৪ বছর বয়সে প্রচণ্ড পেটব্যথা শুরু হয়। এরপর চিকিৎসক জানান, তার দুটি যোনি রয়েছে। এ ছাড়া তার রয়েছে দুটি গর্ভ ও গলদেশ।

    পেট প্রচণ্ড ব্যথা হওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তার দুটি যোনিকে একটিতে রূপান্তর করা হয়। এ সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার পরবর্তীতে আর সন্তান নাও হতে পারে।

    তিনি বলেন, ”অপারেশনের পর চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে, আমার গর্ভধারণের অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকের তুলনায় অর্ধেক হওয়ায় আমার পক্ষে পরবর্তীতে সন্তান ধারণ করা কঠিন হতে পারে।”

    যদিও গর্ভধারণের জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। এতে ছয়বার গর্ভপাত হওয়ার পরে তার সফলভাবে গর্ভধারণ সম্ভব হয়। এভাবে তিনি দুই সন্তান নিতে সক্ষম হন। বর্তমানে তার দুই সন্তান। সাত বছর বয়সী মেয়ের নাম মলি ও দুই বছর বয়সী ছেলের নাম জর্জ। এ দুই সন্তান তার দুটি ভিন্ন গর্ভে জন্ম নিয়েছে।

    তিনি বলেন, ”এটা খুবই স্বস্তিকর যে, আমার দেহে অত্যন্ত আশ্চর্যজনক অবস্থা থাকার পরও দুটি সন্তান জন্ম দিতে পেরেছি এবং তারা সুস্থও রয়েছে।’

  • যুক্তরাষ্ট্রে গুলির বলি এবার একই পরিবারের ৮ জন

    যুক্তরাষ্ট্রে গুলির বলি এবার একই পরিবারের ৮ জন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একই পরিবারের আটজনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কিশোরও রয়েছে।

    গুলি থেকে ওই পরিবারের তিন শিশু রক্ষা পেয়েছে। তাদের বয়স চার দিন, ছয় মাস ও তিন বছর।

    পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার সাংবাদিকদের জানান, প্রথমে সাতজনের লাশ ইউনিয়ন হিল রোড হোমস এলাকার বাড়িতে পাওয়া যায়। পরে বাড়ি থেকে একটু দূরে আরেকজনের লাশ পাওয়া যায়। তাঁরা একক একটি পরিবারের সদস্য।

    কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    ওহাইওর অ্যাটর্নি জেনারেল মাইক ডেউইনের ভাষ্য, প্রত্যেককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটা বলা যায় যে তাঁরা কেউ আত্মহত্যা করেননি। এক বা একাধিক ব্যক্তি তাঁদের হত্যা করতে পারে।

    পাইক কাউন্টির শেরিফ রিডার বলেন, গুলি করে হত্যার সময় অনেকে বিছানায় শুয়ে ছিলেন।

    পাইক কাউন্টি ও এর আশপাশের এলাকার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রে প্রতিবছর গড়ে প্রায় ৩০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের মাধ্যমে খুন হয়।