Tag: প্রাথমিক বিদ্যালয়

  • প্রাথমিকের দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এবার নিয়োগ ৪ হাজারের বেশি

    প্রাথমিকের দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, এবার নিয়োগ ৪ হাজারের বেশি

    এবিএনএ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মোট ৪ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

    বুধবার বিকেলে অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এর আগে প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ৫ নভেম্বর, যেখানে রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জন্য আবেদন গ্রহণ চলছে।

    মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদ পূরণে দেশজুড়ে পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় চলতি বছরের ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর ভিত্তিতেই এ নিয়োগ দেওয়া হচ্ছে।

    এরপর ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন পলিসি ও অপারেশন পরিচালক। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও কমিটিতে অন্তর্ভুক্ত।

    প্রথম পর্যায়ের বিধিমালায় কিছু সংশোধনের প্রয়োজন হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটে। পরে সংশোধিত নীতিমালা ২ নভেম্বর পুনরায় প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ শব্দটি যোগ করা হয়, যার ফলে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীরাও এখন সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

    নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং বাকি ২০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে।

    এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন উদ্যম সৃষ্টি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

  • বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির ঘোষণা দিলেন সালাহউদ্দিন আহমেদ

    বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টির ঘোষণা দিলেন সালাহউদ্দিন আহমেদ

    এবিএনএ:  বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

    শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি বলেন, “জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য আলাদা পদ সৃষ্টি করব এবং সেখানে যোগ্য শিক্ষক নিয়োগের ব্যবস্থা করব।”

    তিনি আরও যোগ করেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান—তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে, বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা নির্ধারণের সময় শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

    সালাহউদ্দিন আহমেদ বলেন, “ধর্মীয় ও নৈতিক শিক্ষার শিক্ষক নিয়োগ করতে হলে তা আলোচনার মাধ্যমে করতে হবে। কাউকে বঞ্চিত করা নয়, বরং সমতা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।”

    তিনি অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তি নষ্টের চেষ্টা হয়েছে। তার মতে, “জাতির নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য প্রাথমিক স্তর থেকেই সচেতনতা তৈরি করতে হবে। তবেই একটি শক্তিশালী নৈতিক ভিত্তির ওপর জাতি গড়ে উঠবে।”

    সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবং অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

    অন্যদিকে, একই দিনে নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “একটি দল শেখ হাসিনার মতোই মিথ্যাচার ও ভণ্ডামির রাজনীতি করছে। জনগণ এসব প্রহসন বুঝে ফেলেছে।”

    রিজভী আরও দাবি করেন, বর্তমান সরকার দেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে নানা কৌশল অবলম্বন করছে এবং এমনকি পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ষড়যন্ত্রের আশঙ্কাও তৈরি হয়েছে।