Tag: চেলসি

  • চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তরুণ, বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় চেলসি

    চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তরুণ, বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় চেলসি

    এবিএনএ:  বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। প্রস্তুতিতে ব্যস্ত বিশ্বের সেরা ফুটবলাররা। তবে এই গুরুত্বপূর্ণ সময়েই চোটে পড়ে ছিটকে যাওয়ার আশঙ্কা বাড়ছে অনেক তারকার। ইউরোপের লিগগুলোর শেষ পর্যায়ে এসে সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে এক ব্রাজিলিয়ান তরুণের নাম, যা দুশ্চিন্তা বাড়িয়েছে ক্লাব ও জাতীয় দল—দুই পক্ষেরই।

    শনিবার (১৮ এপ্রিল) ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় চেলসি। এই পরাজয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ে লন্ডনের ক্লাবটির। বর্তমানে শীর্ষ চারের থেকে সাত পয়েন্ট পিছিয়ে আছে তারা, হাতে রয়েছে মাত্র পাঁচটি ম্যাচ।

    তবে ম্যাচের ফলের চেয়েও বড় ধাক্কা আসে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাওয়ের চোটে। ম্যাচের মাত্র ১৬ মিনিট খেলেই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন তিনি। এরপর কোচ তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন। চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি এই ফরোয়ার্ড।

    ম্যাচ শেষে কোচ জানান, ড্রেসিংরুমে ফিরে এস্তেভাও কান্নায় ভেঙে পড়েন। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে দ্রুত দৌড়ানোর সময়ই তিনি হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন। কোচের আশা, ইনজুরি গুরুতর না হলে দ্রুতই মাঠে ফিরতে পারবেন তরুণ এই ফুটবলার।

    এই চোট শুধু ক্লাবের জন্যই নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও উদ্বেগের কারণ। আসন্ন বিশ্বকাপে আক্রমণভাগে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছিল ১৮ বছর বয়সী এস্তেভাওকে। তবে চোট গুরুতর হলে তার বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যেতে পারে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা।

    চলতি মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে খেলেছেন এস্তেভাও। করেছেন ৮টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। জাতীয় দলের জার্সিতেও ইতোমধ্যে জায়গা পাকা করেছেন তিনি, যেখানে পাঁচবার জালের দেখা পেয়েছেন।

    চেলসির দুর্ভাগ্য এখানেই থেমে থাকেনি। ম্যাচের শেষ দিকে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও চোট পেয়ে মাঠ ছাড়েন। কোচ জানান, তার কাফে সমস্যা দেখা দিয়েছে, যদিও এটি সাময়িক ক্র্যাম্প হতে পারে বলে আশা করা হচ্ছে। দ্রুত চিকিৎসা চলছে, কারণ পরবর্তী ম্যাচে তাকে দলে পাওয়ার পরিকল্পনা রয়েছে।

    বিশ্বকাপের আগে একের পর এক চোট ফুটবল বিশ্বে নতুন করে উদ্বেগ তৈরি করছে। এস্তেভাওয়ের অবস্থা এখন নজরে রাখছেন সমর্থকরা, কারণ তার ফিটনেসই নির্ধারণ করবে বিশ্বমঞ্চে ব্রাজিলের আক্রমণভাগ কতটা শক্তিশালী হবে।

  • স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হতাশা, গোলশূন্য ড্র করল ক্রিস্টাল প্যালেস

    স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হতাশা, গোলশূন্য ড্র করল ক্রিস্টাল প্যালেস

    এবিএনএ:  ক্লাব বিশ্বকাপ জেতা চেলসির জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হলো প্রত্যাশামতো নয়। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে হারাতে ব্যর্থ হলো তারা। ৯০ মিনিট লড়াই করেও গোলের দেখা মেলেনি, শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো উভয় দলকে।

    পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসির খেলোয়াড়রা। অন্যদিকে, পাল্টা আক্রমণে একাধিকবার ব্লুজদের রক্ষণে চাপ সৃষ্টি করে প্যালেস। তবে শেষ বাঁশি পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

    ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যাচ্ছিল ক্রিস্টাল প্যালেস। এবেরেচি এজের নিখুঁত ফ্রি কিক জালে ঢুকলেও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। দেখা যায়, শট নেওয়ার সময় প্যালেসের এক খেলোয়াড় প্রতিপক্ষের মানব-প্রাচীরের এক মিটারের ভেতরে ছিলেন। নিয়ম ভাঙায় রেফারি গোলটি বাতিল করেন এবং চেলসিকে ইনডিরেক্ট ফ্রি কিক দেন।

    প্রথম ও দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হয়। মৌসুমের শুরুতেই পয়েন্ট হারিয়ে হতাশ চেলসি সমর্থকরা। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রেখে সন্তুষ্ট ক্রিস্টাল প্যালেস।

  • নতুন মৌসুমে জমজমাট প্রিমিয়ার লিগ: লড়াইয়ে শিরোপার দাবিদার একাধিক দল

    নতুন মৌসুমে জমজমাট প্রিমিয়ার লিগ: লড়াইয়ে শিরোপার দাবিদার একাধিক দল

    এবিএনএ:  ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ থেকে শুরু হচ্ছে। এনফিল্ডে লিভারপুল বনাম বোর্নমাউথ ম্যাচ দিয়েই মাঠে গড়াবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই লিগ। গত মৌসুমে শিরোপা জেতা লিভারপুল এবারও হটফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি সমান শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল এবং টটেনহ্যামও শিরোপার দৌড়ে চমক দেখাতে পারে।

    লিভারপুল বস আর্নে স্লট নতুন মৌসুমে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছেন। সালাহ ও ফন ডাইকের সঙ্গে নতুন চুক্তির পর তারা দলবদলে খরচ করেছেন ২৬০ মিলিয়ন পাউন্ড, দলে এনেছেন ফ্লোরিন উইর্টজ ও হুগো একিতিকির মতো প্রতিভাবান খেলোয়াড়। যদিও নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে টানা সম্ভব হয়নি।

    অন্য দলগুলোও প্রস্তুত। আর্সেনাল ভিক্টর ইয়োকেরেসকে দলে নিয়েছে, ম্যানইউ সাজিয়েছে নতুন আক্রমণভাগ—কুনহা, এম্বিউমো ও সেসকোকে নিয়ে। ম্যানসিটিতে হালান্ডের সঙ্গী হয়েছেন রায়ান চেরকি। চেলসিও এনেছে ব্রাজিলিয়ান তরুণ হোয়াও পেদ্রো, এস্তেভাও ও ইংলিশ স্ট্রাইকার লিয়াম ডেলাপকে।

    আর্নে স্লটের ভাষায়, “এবারের মৌসুম সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন হতে চলেছে। কারণ প্রতিটি দলই অসাধারণ খেলোয়াড় দিয়ে নিজেদের শক্তিশালী করেছে।”

  • ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল? জমবে কারা কার বিরুদ্ধে মহাযুদ্ধ?

    ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দল? জমবে কারা কার বিরুদ্ধে মহাযুদ্ধ?

    এবিএনএ: ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এক নতুন রূপে হাজির হয়েছে ফুটবল দুনিয়ায়—প্রথমবারের মতো ৩২ দলের অংশগ্রহণে। মাসব্যাপী এই প্রতিযোগিতার উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এবার নির্ধারিত হয়ে গেছে শেষ চারের লড়াই। চারটি শক্তিশালী ক্লাব জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যা হতে যাচ্ছে ফুটবলপ্রেমীদের জন্য এক ভিন্নমাত্রার রোমাঞ্চ।

    প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট চেলসি এবং ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছায় ফ্লুমিনেন্স। অপরদিকে চেলসি সমান ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের আরেক শক্তিশালী ক্লাব পালমেইরাসকে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুলাই রাতে ১টায়, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে

    অপর সেমিফাইনালটিও হতে যাচ্ছে চোখ ধাঁধানো এক দ্বৈরথ, যেখানে মুখোমুখি হবে ইউরোপীয় দুই পরাশক্তি—রিয়াল মাদ্রিদপ্যারিস সেইঁ জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাব পিএসজি বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে পরাজিত করে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই রাত ১টায়, একই ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে

    সবশেষে, ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ—যেখানে বিজয়ীরা লড়বে বিশ্বসেরা ক্লাব হওয়ার জন্য। ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচগুলো হতে যাচ্ছে উত্তেজনায় ভরপুর, যেখানে প্রতিটি মুহূর্তে থাকছে নাটকীয়তা, গতি আর গৌরবের লড়াই।

  • ৮৪০ কোটিতে চেলসিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার! পেদ্রোকে নিয়ে এল ব্লুজরা

    ৮৪০ কোটিতে চেলসিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার! পেদ্রোকে নিয়ে এল ব্লুজরা

    এবিএনএ:  চেলসি আবারও দলবদলে বাজিমাত করল। এবার তাদের টার্গেট ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো, যিনি ব্রাইটনের হয়ে মাঠ মাতিয়েছেন। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে ব্লুজদের খরচ করতে হচ্ছে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪০ কোটি টাকা!

    চুক্তি চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পেদ্রোকে নিজেদের দলে নিয়েছে চেলসি। মেডিকেল পরীক্ষার পরই চুক্তির ঘোষণা আসবে।

    এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০৩২ সাল পর্যন্ত। পেদ্রো দ্রুতই চেলসির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হবেন বলেই ধারণা করা হচ্ছে।

    চেলসির আক্রমণভাগে বর্তমানে আছেন নিকোলাস জ্যাকসন, যিনি গোল করলেও সুযোগ নষ্ট আর ম্যাচে ধারাবাহিকতা না থাকায় সমালোচিত। আর তাই চেলসি কর্তৃপক্ষ চেয়েছিল এমন একজন স্ট্রাইকার, যিনি টেকনিক্যাল, বহুমুখী এবং আক্রমণে গতি বাড়াতে পারেন। সেই জায়গাতেই পেদ্রো আদর্শ পছন্দ।

    ফিরমিনো-স্টাইলে খেলতে পছন্দ করেন পেদ্রো—ফলস নাইন, নাম্বার টেন বা উইং—সব পজিশনেই স্বাচ্ছন্দ্য। নিচে নেমে খেলা গড়ার দক্ষতায় তিনি অনেক কোচেরই পছন্দের তালিকায়।

    তবে ব্রাইটনের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে তেমন উজ্জ্বল ছিলেন না তিনি। ২০২৪-২৫ মৌসুমে করেছেন মোট ১০ গোল, যেখানে আগের মৌসুমে করেছিলেন ২০টি। সর্বশেষ পাঁচ ম্যাচে নিষিদ্ধও ছিলেন শৃঙ্খলাভঙ্গের কারণে।

    তবু এই টাকায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে ব্রাইটন যে বেশ খুশি, তা বলাই যায়।

    চেলসির ভক্তদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ এক খবর—নতুন মৌসুমে জোয়াও পেদ্রোর পায়ের জাদু দেখার অপেক্ষায় এখন গোটা স্ট্যামফোর্ড ব্রিজ।