Tag: খাবার

  • বৃষ্টির দিনে জমবে আড্ডা: গরুর মাংসের ভুনা খিচুড়ি বানানোর সহজ রেসিপি

    বৃষ্টির দিনে জমবে আড্ডা: গরুর মাংসের ভুনা খিচুড়ি বানানোর সহজ রেসিপি

    এবিএনএ: মেঘলা আকাশ কিংবা ঝুম বৃষ্টি—এমন আবহাওয়ায় বাঙালির পছন্দের তালিকায় সবার ওপরে থাকে খিচুড়ি। আর সেই খিচুড়ির সঙ্গে যদি গরুর মাংস যোগ হয়, তাহলে স্বাদ হয়ে ওঠে আরও সমৃদ্ধ ও লোভনীয়। ঘরে বসেই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু ভুনা খিচুড়ি। চলুন জেনে নেওয়া যাক ঝটপট রান্নার একটি সহজ পদ্ধতি।


    প্রয়োজনীয় উপকরণ

    • গরুর মাংস – ১ কেজি
    • পোলাও চাল – ১ কেজি
    • মুগ ডাল বা মসুর ডাল – ১ কাপ
    • পেঁয়াজ কুচি – আধা কাপ
    • আদা বাটা – ১.৫ চা চামচ
    • রসুন বাটা – ১.৫ চা চামচ
    • কাঁচা মরিচ – ৪-৫টি
    • দারুচিনি, এলাচ, তেজপাতা – পরিমাণমতো
    • হলুদ গুঁড়া – ১.৫ চা চামচ
    • মরিচ গুঁড়া – ১.৫ চা চামচ
    • লবণ – স্বাদ অনুযায়ী
    • সরিষার তেল – প্রয়োজনমতো

    প্রস্তুত প্রণালী

    প্রথমে একটি পাত্রে সরিষার তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রঙ না আসা পর্যন্ত ভাজুন।

    এরপর মাংস, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মাংস থেকে তেল ছেড়ে এলে ঢেকে দিন এবং নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

    অন্যদিকে চাল ও ডাল ধুয়ে হালকা ভেজে নিন। তারপর কষানো মাংসের সঙ্গে মিশিয়ে দিন। এবার প্রয়োজনমতো গরম পানি দিন—চালের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ডালের সমপরিমাণ।

    মাঝারি আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে এবং চাল-ডাল সেদ্ধ হয়ে এলে ওপরে কাঁচা মরিচ ছড়িয়ে দিন। এরপর ঢেকে আরও ১০–১৫ মিনিট দমে রাখুন।


    পরিবেশন

    রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ি। চাইলে সঙ্গে রাখতে পারেন সালাদ, আচার বা ডিম ভাজি—স্বাদ বাড়বে কয়েকগুণ।

  • গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে চাইলে খাদ্য তালিকায় রাখুন এই ৫ ‘কুল’ খাবার

    গ্রীষ্মের গরমে সুস্থ থাকতে চাইলে খাদ্য তালিকায় রাখুন এই ৫ ‘কুল’ খাবার

    এবিএনএ: গ্রীষ্মকাল এলেই তীব্র গরম, আর্দ্রতা ও প্রচণ্ড রোদের কারণে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে। এই সময় অনেকেই পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা কিংবা হজমের সমস্যায় ভোগেন। চিকিৎসকদের মতে, গরমের দিনে শরীরকে ভেতর থেকে শীতল ও হাইড্রেটেড রাখা সবচেয়ে জরুরি—যার মূল চাবিকাঠি হলো সঠিক খাদ্যাভ্যাস।

    গ্রীষ্মে এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যা শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি শক্তি ও পুষ্টিও জোগায়। চলুন জেনে নেওয়া যাক, এই মৌসুমে খাদ্য তালিকায় রাখা উচিত এমন পাঁচটি উপকারী খাবার—

    ১. তরমুজ:
    গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল তরমুজে প্রায় ৯২ শতাংশই পানি। এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে দ্রুত সতেজতা এনে দেয়। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী।

    ২. দই ও ঘোল:
    গরমে হজমের সমস্যা কমাতে দইয়ের জুড়ি নেই। এতে থাকা প্রোবায়োটিক উপাদান পেটের স্বাস্থ্য ভালো রাখে। দই কিংবা ঘোল শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।

    ৩. ডাবের পানি:
    প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটে ভরপুর ডাবের পানি ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া লবণ ও খনিজ দ্রুত পূরণ করে। এটি তাৎক্ষণিক শক্তি দেয় এবং শরীরকে ঠাণ্ডা রাখতে কার্যকর ভূমিকা রাখে।

    ৪. টাটকা স্যালাড:
    গ্রীষ্মে ভারী খাবারের বদলে শসা, টমেটো ও লেটুস পাতার স্যালাড খাওয়া ভালো। এসব সবজিতে পানির পরিমাণ বেশি থাকায় শরীর হালকা ও সতেজ থাকে।

    ৫. লেবুর শরবত:
    তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা লেবুর শরবত ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে। ভিটামিন সি সমৃদ্ধ লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।