Blog

  • বিএনপির গুরুত্বপূর্ণ ১৫ পদের ১২টিতে নতুন মুখ

    বিএনপির গুরুত্বপূর্ণ ১৫ পদের ১২টিতে নতুন মুখ

    এবিএনএ : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাত যুগ্ম মহাসচিব ও আট সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে। এই ১৫ জনের মধ্যে ১২ জনই নতুন মুখ।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দুই পদে নেতাদের নাম ঘোষণা করেন।

    যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেলেন মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন-অর রশীদ ও আসলাম চৌধুরী। তাঁদের মধ্যে শুধু মাহবুব উদ্দিন খোকন আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দা​য়িত্বে ছিলেন।

    সাংগঠনিক সম্পাদকেরা হলেন ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগ্রামে শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে এমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শামা ওবায়েদ। তাঁদের মধ্যে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুলু পুরোনো কমিটিতে একই পদে ছিলেন।

    ১৯ মার্চ দলের জাতীয় সম্মেলনে কাউন্সিলররা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেন। সেই ক্ষমতাবলে চেয়ারপারসন তাঁদের মনোনয়ন দেন। এর আগে দলের মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দেন খালেদা জিয়া।

  • ইসলামের দৃষ্টিতে যে সকল মেয়েদের বিয়ে করা সম্পূর্ণ হারাম!

    ইসলামের দৃষ্টিতে যে সকল মেয়েদের বিয়ে করা সম্পূর্ণ হারাম!

    এবিএনএ : আল্লাহ রাব্বুল আলামীন বংশ পরম্পরায় মানব প্রজন্মকে দুনিয়ায় টিকিয়ে রেখে দুনিয়াকে আবাদ রাখার জন্য বিবাহ বন্ধনকে বৈধ করেছেন। এটাকে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ নীতি ও সিস্টেম। এ ছাড়া বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবন গঠন করা নবীদেরও সুন্নত।

    আল্লাহ তাআলা বলেন:
    وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً الرعد: ٣٨
    অর্থাৎ, নিশ্চয় আপনার পুর্বে অনেক রাসুলকে প্রেরণ করেছি। আমি তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি। (সুরা রা’দ ৩৮)
    বিশ্বনবী মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমাদের জীবনে আমরা কোন কাজ কিভাবে করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটি দেখিয়ে দিয়ে গেছেন।
    হাদীস শরীফে এসেছে:
    عن أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

    আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বাড়ীতে তিনজন লোক আসল। তারা রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদাত সম্বন্ধে জিজ্ঞাসা করল-তার ইবাদাত কেমন ছিল? তারা রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদাত সম্পর্কে তাদেরকে জানালে তারা সেটাকে খুবই কম মনে করলেন। তারা বললেন: কোথায় নবী (মর্যাদার দিক থেকে) আর কোথায় আমরা? কারণ, আল্লাহ তাআলা নবীজী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুর্ব ও পরবর্তী সব গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। তাদের একজন বলল: আমি এখন থেকে সর্বদা সারারাত নামাজ পড়ব। দ্বিতীয়জন বলল: আমি এখন থেকে আজীবন (সাওমে দাহর) রোজা রাখতে থাকব। রোজা ভাঙ্গবো না। তৃতীয়জন বলল: আমি নারী সংগ থেকে দূরে থাকব আজীবন, বিবাহ করব না কখনো। অতঃপর রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন: তোমরা এমন সব কথা বলছিলে! জেনে রাখ! আল্লাহর কসম! আমি তোমাদের থেকে আল্লাহকে অনেক বেশী ভয় করি। এতদসত্ত্বেও আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দিই, নামাজ পড়ি, ঘুমাই এবং বিবাহ করি। যে ব্যক্তি আমার এ সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মত নয়। (বুখারী )

    রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
    يَا مَعْشَرَ الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاء
    হে যুবকেরা! তোমাদের মধ্যকার যে সামর্থবান সে যেন বিবাহ করে। কেননা, তা তার দৃষ্টি নিম্নগামী রাখতে ও লজ্জাস্থানকে হেফাজত করায় সহায়ক হয়। আর যে বিবাহের সামর্থ রাখে না, সে যেন (তার পরিবর্তে) রোজা রাখে। কেননা, তা তার জন্য ঢালস্বরূপ (অনেক অপরাধ হতে রক্ষা করে)। (বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী, নাসায়ী, মুসনাদে আহমদ)

    এবার আসুন! আমরা দেখে নিই কাদেরকে বিবাহ করা বৈধ এবং কাদেরকে বিবাহ করা বৈধ নয়।

    আল্লাহ তায়ালা এ সম্বন্ধে কুরআন মজীদে বলেন:

    অর্থাৎ, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা,কন্যা, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমাতা, দুধ বোন, শাশুড়ী, দৈহিক সম্পর্ক স্থাপিত হয়েছে এমন স্ত্রীর অন্য ঘরের যে কন্যা তোমার লালন পালনে আছে; যদি তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপিত না হয় তাহলে, তাকে বিবাহ করাতে দোষ নেই। এ ছাড়া তোমাদের ঐরসজাত পুত্রের স্ত্রী, ও একত্রে দুই সহদরা বোনকে বিবাহাধীনে রাখা। তবে, আয়াত নাযিলের পুর্বে যা হয়ে গেছে তা আলাদা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আর (শরীয়ত সম্মত পন্থায় প্রাপ্ত) ক্রীতদাসী ব্যতিত বিবাহিতা (যে অন্যের বিবাহাধীনে আছে) মহিলাদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এদের বাইরে যে কোন (মুসলিম বা আহলে কিতাব) মহিলাকে তোমাদের জন্য বিবাহ করা বৈধ করা হয়েছে। এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে নির্দিষ্ট। (সুরা নিসা: ২৩-২৪)

    যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে।

    • স্থায়ীভাবে নিষিদ্ধ মহিলা : তারা তিন শ্রেণীর।

    ক.বংশগত কারণে নিষিদ্ধ: তারা হচ্ছেন- ১. মাতা
    ২. দাদী
    ৩. নানী
    ৪. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে যত নিচেই যাক না কেন।
    ৫. আপন বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন।
    ৬. নিজের ফুফু, পিতা, মাতা, দাদা, দাদী, নানা ও নানীর ফুফু।
    ৭. নিজের খালা, পিতা, মাতা, দাদা, দাদী, নানা ও নানীর খালা।
    ৮. আপন ভাই, বৈমাত্রেয় ভাই ও বৈপিত্রেয় ভাই ও তাদের অধঃতন ছেলেদের কন্যা।
    ৯. আপন বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন ও তাদের অধঃতন মেয়েদের কন্যা।

    খ. দুগ্ধ সম্বন্ধীয় কারণে নিষিদ্ধ:

    বংশগত কারণে যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ দুগ্ধ সম্বন্ধের কারণেও তারা নিষিদ্ধ। তবে, শর্ত হচ্ছে-

    গ. বৈবাহিক সম্বন্ধের কারণে নিষিদ্ধ: ১. পিতা, দাদা ও নানা (যতই উপরে যাক না কেন) যাদেরকে বিবাহ করেছেন।
    ২. কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক উক্ত পুরুষের পুত্র-পোত্র বা প্রপোত্রের সাথে মহিলার বিবাহ নিষিদ্ধ।
    ৩. কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক উক্ত পুরুষের পিতা-দাদা বা নানার সাথে মহিলার বিবাহ নিষিদ্ধ।
    ৪. শাশুড়ী। মহিলার সাথে বিবাহ হলেই তার মাতা ও দাদী বা নানী হারাম হয়ে যাবে। দৈহিক সম্পর্ক স্থাপিত হোক বা না হোক।
    ৫. স্ত্রীর সাথে দৈহিক সম্পর্ক স্থাপিত হলেই তার কন্যা, তার পুত্রের কন্যা ইত্যদি হারাম হয়ে যাবে।

    • সাময়িক ভাবে নিষিদ্ধ মহিলা:

    সাময়িক কারণে কখনো কখনো মহিলাকে বিবাহ করা নিষিদ্ধ হয়ে থাকে। উক্ত কারণ দূর হয়ে গেলে তাকে বিবাহ করা বৈধ হবে।

    ১. কোন মহিলাকে বিবাহ করলেই তার আপন বোন, ফুফু, খালাকে বিবাহ করা হারাম গণ্য হবে। তবে, তাকে যখন তালাক দিয়ে দেবে কিংবা, স্বামী মারা যাবে এবং সে ইদ্দত শেষ করবে, তখন তাকে সে বিবাহ করতে পারবে।
    ২. যে মহিলা অন্যের বিবাহাধীনে ছিল। তাকে স্বামী তালাক দিয়েছে কিংবা মারা গেছে এবং সে ইদ্দত পালন করছে; এমতাবস্থায় তাকে বিবাহ করা নিষিদ্ধ। ইদ্দত শেষ হয়ে গেলেই বিবাহ করতে পারবে।

    অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে,খালাতো,মামাতো,ফুফাতো বা চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা?

    তার উত্তর হচ্ছে- আসলে আল্লাহ তায়ালা উপরোক্ত আয়াতে যাদের সাথে বিবাহ করা নিষিদ্ধ সকলের কথাই বলে দিয়েছেন। খালাতো,মামাতো,ফুফাতো বা চাচাতো বোন তাদের মধ্যকার কেউ নন। অতএব, তাদেরকে বিবাহ করা বৈধ।

    এমনকি, চাচা মারা গেলে বা তালাক দিয়ে দিলে চাচীকে বিবাহ করার বৈধতাও ইসলাম দিয়েছে। তবে, তাদেরকে বিবাহ করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা।

  • দর্শনায় দেড় কোটি টাকার নির্মিত কৃষি অধিদপ্তরের ভবনে রডের পরিবর্তে বাঁশ

    দর্শনায় দেড় কোটি টাকার নির্মিত কৃষি অধিদপ্তরের ভবনে রডের পরিবর্তে বাঁশ

    এবিএনএ : সরকারি ভবন নির্মাণে অনিয়ম: রডের পরিবর্তে ব্যবহার হচ্ছে বাঁশের কঞ্চি! লুটপাটের এ কোন ধ্বংসাত্মক রূপ? এরকম বাঁশের চটার তৈরি ভবনে মানুষকে ঠেলে দিয়ে আরেকটি “রানা প্লাজা” ধ্বসের ঘটনা ঘটানো হতো!

    দর্শনায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কৃষি অধিদপ্তরের নতুন ভবন। নব নির্মিত ভবনে শো পিলার ঢালাইয়ে ব্যবহৃত হচ্ছে রডের সঙ্গে বাঁশের চটা। এলাকাবাসীর মনে একটাই প্রশ্ন সরকারি ভবন নির্মাণে ঠিকাদারদের এই জঘন্য কাজ পুকুর চুরি নাকি হরিলুট? বুধবার বিকেলে নব নির্মিত ভবনের পার্শ্ববর্তী বাড়ির পরান, নাহিদ পারভেজ ও রুবেল সহ এলাকার বেশ কয়েকজন যুবক ভবনের পাশে গিয়ে ভবনের শো পিলার ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করা দেখে ফেলে। এরপরই এ নিয়ে শুরু হয় তুলকালাম কাণ্ড। পুকুর চুরি ঢাকতে এলাকাবাসীর সঙ্গে দেনদরবারে ব্যস্ত হয়ে ওঠে ঠিকাদারের প্রতিনিধি দল। কিন্তু বিধিবাম !

    এলাকাবাসী এই অনিয়ম দেখে সোচ্চার হয়ে ওঠে এবং ঢালাইকৃত পিলার হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে। পিলার ভাঙ্গার সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসে মারাত্মক অনিয়মের আরও প্রমাণ। সেখানে দেখা যায় ঢালাইয়ে রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের চটা। জনগণের রোষানল থেকে বাঁচার জন্য ঠিকাদার প্রতিনিধি দলটি সটকে পড়ে। ৫ তলা ফাউন্ডেশনের সরকারি ভবনের পিলারে রডের বদলে বাশের চটা দেখে হতবাক এলাকাবাসী।

    তাদের মুখে একটাই প্রশ্ন এতবড় অনিয়ম কীভাবে সম্ভব হয় ? এ ব্যাপারে নির্মিত ভবনের পর্যবেক্ষণে থাকা উপ-সহকারী প্রকৌশলী শুব্রত ভবন নির্মাণের বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে নিজেকে রক্ষা করার জন্য সাংবাদিকদের জানান, আমি গত ৩-৪ দিন নির্বানের ছুটির জন্য বাইরে ছিলাম। এ ব্যাপারে কিছুই জানিনা। প্রকৌশলী রবিউল ইসলাম তিনিও একই সুরে সুর মিলিয়ে বলেন, আমি বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাবো। যারা এ কাজটি করেছে তারা এটি অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • খালেদার সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশের ভূমিকা ছিল

    খালেদার সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশের ভূমিকা ছিল

    এবিএনএ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রাম পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা ছিল মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, গেল বছর বিএনপি নেত্রীর আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও গ্রাম পুলিশের ভূমিকা ছিল। শহরে আগুন দিলেও গ্রামে খালেদার সন্ত্রাস প্রতিহত করেছে তারা।

    গ্রাম পুলিশ বাহিনীকে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর ন্যায় জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরণের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গ্রাম পুলিশের ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তার বাড়ানোর তাগিদে গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। গ্রাম পুলিশের উন্নয়ন সময়ের দাবি।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এই অংশের উন্নয়ন ছাড়া সামাজিক নিরাপত্তার উন্নয়ন হবে না। তিনি গ্রাম পুলিশের দাবিসমূহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

    ইনু বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের বিশেষ আস্থাও রয়েছে তাদের ওপর।

    গ্রাম পুলিশকে গ্রামের বন্ধু উল্লেখ করে জাসদ নেতা বলেন, ‘সরকার সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করছে। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। সমাজের একটি অংশকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই জন্যই তৃণমূলের এই সদস্যদেরও সুযোগ সুবিধা বাড়াতে হবে। গ্রাম পুলিশ ভালো থাকলে গ্রামও ভালো থাকবে।

    পরে তিনি গ্রাম পুলিশের বিভিন্ন দাবি দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার প্রত্যয় ব্যক্ত করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে ঘোষণা দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘অবশ্যই আজকের এ্ই দাবির বিশেষ গুরুত্ব রয়েছে। সরকার গুরুত্ব দিয়েই এর সমাধান করবে বলে আমি কথা দিচ্ছি। তিনি অচিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।

  • গরমে পা ঘামছে?

    গরমে পা ঘামছে?

    এবিএনএ : গরমে দিনভর জুতা পরে থাকার কারণে পা ঘেমে যায়। আঙুলের ফাঁকে ফাঁকে ঘাম জমে বিব্রতকর দুর্গন্ধের পাশাপাশি হতে পারে নানা ধরনের চর্মরোগও। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্যে দূর করতে পারেন এই অতিরিক্ত ঘাম ও দুর্গন্ধ। জেনে নিন কীভাবে-

    ভিনেগার

    একটু পাত্রে ৫০০ মিলি গরম পানি ও ৩ কাপ ভিনেগার মেশান। দ্রবণে পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর পা শুকনা তোয়ালে দিয়ে মুছে নিন।

    লেবুর রস

    একটি পাত্রে ৩টি লেবু চিপে নিন। লেবুর রসের সঙ্গে হালকা গরম পানি মেশান। পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে লেবু-পানিতে পা ডুবিয়ে রাখুন। ১৫ মিনিট পর নরম তোয়ালে দিয়ে মুছে নিন পা। পা ঘেমে দুর্গন্ধ হলে দূর হবে সেটি।

    তেঁতুলের রস

    পাকা তেঁতুল সামান্য গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ১০০ মিলি পানি মিশিয়ে মিশ্রণটি দিয়ে পা পরিষ্কার করুন। দূর হবে ঘামের দুর্গন্ধ।

    বেকিং সোডা

    ৩০০ মিলি পানিতে ৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। পায়ের পাতায় ম্যাসাজ করুন পেস্টটি। আধা ঘণ্টা পর মাইল্ড সাবান ও ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ফেলুন।
    লবণ-পানি
    হালকা গরম পানিতে লবণ মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। পা কম ঘামবে।

  • রিজার্ভ চুরি: রাজসাক্ষী হচ্ছেন দেগুইতো!

    রিজার্ভ চুরি: রাজসাক্ষী হচ্ছেন দেগুইতো!

    এবিএনএ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে এনে ভাগ-বাটোরোয়ায় সম্পৃক্ততার অভিযোগ তদন্তে রাজসাক্ষী হতে পারেন দেশটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো। এ তথ্য জানিয়েছেন দেগুইতোর আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও।

    রিজার্ভ চুরির তথ্য ফাঁস হওয়ার পর ফিলিপাইন সিনেট কমিটি গত চার সপ্তাহে চার দফা শুনানির আয়োজন করে। ওই শুনানিতে সন্দেহভাজনদের ডাকা হয়। অন্যদের মতো বক্তব্য দেন এ ঘটনায় অন্যতম সন্দেহভাজন সাবেক ব্যাংক কর্মকর্তা দেগুইতোও।

    অর্থ পাচারের এ বিষয়টি এখন তদন্ত করছে ফিলিপাইনের বিচার বিভাগ। সিনেট কমিটিতে দেগুইতো বলেছেন, ‘তিনি দাবার গুটি, গ্র্যান্ড মাস্টার নন।’ দেগুইতোর এ বক্তব্যের সূত্রধরে তদন্ত দল খতিয়ে দেখছে যে, দেগুইতোর বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণাদি আছে কি-না।

    ফিলিপাইনের সাক্ষী সুরক্ষা আইনের আওতায় ‘সঠিক সময়ে’ দেগুইতো সরকারের কাছে আবেদন করবেন বলে জানান সাবেক এ ব্যাংক ব্যবস্থাপকের আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও। শুক্রবার নিউইয়র্কভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান দেগুইতোর এ আইনজীবী।

    ফাডিনান্ড তোপাসিও বলেন দেশের প্রচলিত সাক্ষি সুরক্ষা আইন অনুযায়ী, ‘গুরুত্বপূর্ণ কোনো মামলায় আদালতে কিংবা তদন্ত সংস্থার সামনে কোনো নাগরিক সাক্ষ্য দিলে তাকে আইনি জটিলতায় ফেলা যাবে না। রাজসাক্ষী হলে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগও তুলে নেবে রাষ্ট্র।’

    তিনি বলেন, ‘আমার মক্কেল সিনেট কমিটির শুনানিতে রিজার্ভ চুরি নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। আমরা এ নিয়ে সহযোগিতা দিতে চাই যাতে সরকার কলঙ্কিত এ অধ্যায়ের আদ্যোপান্ত উদঘাটন করতে পারে। রিজার্ভ চুরির গ্র্যান্ড কনসপিরেসির সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই।’

    দেগুইতোর আইনজীবী আরো বলেন, ‘সিনেট কমিটির শুনানিতে আমার মক্কেলের বক্তব্যের সূত্র ধরেই তদন্ত কমিটি ইতিহাসের বড় এ জালিয়াতিতে জড়িতদের চিহ্নিত করতে পেরেছে। এজন্য সিনেট কমিটির সদস্যরা আমার মক্কেলকে তদন্তে ‘নির্ভরযোগ্য সাক্ষী’ হিসেবে উল্লেখ করেছেন।’

    ফিলিপাইনে রিজাল ব্যাংকের জুপিটার শাখার একটি অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় তা পরে দেশটির বৈদেশিক মুদ্রা লেনদেনকারি প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস কোম্পানি হয়ে চলে যায় জুয়ার বোর্ডে। এ টাকার কিছু অংশ উদ্ধার করা সম্ভব হলেও বাকিটার হদিস এখন পাওয়া যায়নি।

    গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা। ওই টাকার ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের জুপিটার শাখায় ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে।

    ব্যাংক জালিয়াতির ইতিহাসে বড় এ লোপাটের বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় শ্রীলংকার সেচ্ছাসেবী সংগঠন শাকিলা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। প্রাপকসংস্থার নামের বানানে ভুল থাকায় পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

  • মেয়েরা বেশি সুন্দর হয় যে দেশে

    মেয়েরা বেশি সুন্দর হয় যে দেশে

    মি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এ গানের মতো আমরাও সুন্দরী দেখলে একবার হলেও চোখ মেলে দেখার চেষ্টা করি। কিন্তু পৃথিবীর যেসব দেশের নারীরা বেশি সুন্দর হয় সেসব দেশের একটা তালিকা দিয়েছে জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে। চলুন এবার জেনে নিই সেই দেশগুলোর নাম।

    ভেনেজুয়েলা : সেরা সুন্দরীদের সভা সবচেয়ে বেশিবার আলোকিত করেছেন ভেনেজুয়েলার মেয়েরা। দক্ষিণ আমেরিকার এই দেশের মেয়েরা এ পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছয়বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব। মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ।

    যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে। আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা। তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।

    ভারত : রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন। ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দুজন- সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)। সেরা সুন্দরীদের প্রতিযোগিতায় সাতবার মেয়েরা সেরা হয়েছেন, সে জন্য সেরা অনিন্দ্যসুন্দরীদের দেশের তালিকায় ভারত তৃতীয়।

    পুয়ের্তো রিকো : মাত্র ৯ হাজার ১০৪ বর্গকিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ। এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছয়বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা।

    সুইডেন : বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম। বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন। সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছয়বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে। তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স।

  • তাপপ্রবাহ তীব্র হবে, সপ্তাহ শেষে বৃষ্টি

    তাপপ্রবাহ তীব্র হবে, সপ্তাহ শেষে বৃষ্টি

    এবিএনএ : এপ্রিলের শুরুতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ পাশ্ববর্তী অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে, রূপ নিতে পারে তীব্র তাপপ্রবাহে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ এর চেয়ে বেশি থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    এটি অব্যাহত থাকতে পারে ও পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দু‌ই দিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। তবে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি (এক মাস) পূর্বাভাস প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে জানিয়েছে, এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য স্থানে এক থেকে দুটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়ে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • তনু হত্যা: ক্যান্ট. বোর্ডের সিইওকে জিজ্ঞাসাবাদ

    তনু হত্যা: ক্যান্ট. বোর্ডের সিইওকে জিজ্ঞাসাবাদ

    এবিএনএ : কুমিল্লায় ভিক্টোরিয়া সরকারি কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও মো.মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

    শনিবার সকাল ৯টা থেকে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি কার্যালয় সূত্র জানায়, তনু হত্যা মামলা তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ পিপিএম সিইও মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। তার সঙ্গে ছিলেন- কুমিল্লা ও নোয়াখালী বিভাগের সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান, সিআইডি ঢাকার সিনিয়র এএসপি এহসান উদ্দিনসহ আরো একাধিক কর্মকর্তা। তনু হত্যা মামলা তদন্তের স্বার্থে দ্বিতীয় ধাপে তৃতীয় বারের মতো ক্যান্টনম্যান্ট বোর্ডের এক্সিকিউটিভ সিইও মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়।

    এরপর আরো দু’একজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা। তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের পর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে সারা দেশে। দুই সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

  • হোটেলে নয়, মোদি রাত কাটান বিমানে

    হোটেলে নয়, মোদি রাত কাটান বিমানে

    এবিএনএ : বিদেশ সফরে গেলে প্রধানমন্ত্রীর ব্যাগ–বাক্স নাকি এয়ার ইন্ডিয়ার বিমানেই থাকে। চেক ইন করা ব্যাগ সচরাচর হয়তো বিদেশের মাটিতে নামে। কারণ রাতে বিদেশি হোটেলের বদলে বিমানেই ঘুমোন প্রধানমন্ত্রী।

    সময় বাঁচাতে রাতেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন নরেন্দ্র মোদি। দিনে সারেন বিদেশ রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক আর শীর্ষ সম্মেলন।

    ৩০ মার্চ বেলজিয়াম, আমেরিকা আর সৌদি আরব সফরে গেছিলেন তিনি। ফিরেছেন ২ এপ্রিল। এর মধ্যে মাত্র ২ রাত হোটেলে ছিলেন। আর বাকি ৩ রাতই কাটিয়েছেন বিমানে।

    প্রবীণ এক সরকারি কর্মকর্তা বললেন, সেকারণেই অল্প দিনে এত বেশি দেশে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পরের ২ বছরে ৯৫ দিন বিদেশে কাটিয়েছেন। ঘুরেছেন ৪০টি দেশে। সেখানে মনমোহন সিং প্রথম ইউপি এ সরকারের আমলে ১৮টি দেশে এবং দ্বিতীয়বারে ২৪টি দেশে সফর করেছেন।