বাগেরহাট প্রতিনিধি: ফ্যাসিবাদ যেন দেশে আর ফিরে আসতে না পারে, সে জন্য সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেছেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক দিকনির্দেশনা হারাতে পারেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধি ও সরকারের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেটি যথাযথভাবে পালন করতে হলে মানুষের কথা শুনতে হবে। জনগণকে কথা বলার সুযোগ না দেওয়া কিংবা তাদের মতামতকে উপেক্ষা করা হলে দায়িত্বশীলরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এতে সঠিক পথ থেকে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদের কারণে কোনো পরিবারকে প্রিয়জন হারানোর বেদনা সহ্য করতে না হয়। কোনো মাকে সন্তানের অপেক্ষায় দিন-রাত কাটাতে না হয়—এমন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
মোঃ আসাদুজ্জামান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আদর্শ ও মতের পার্থক্য থাকা স্বাভাবিক। তবে দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার এবং ভবিষ্যৎ নিরাপদ রাখতে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিন্ন অবস্থান প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ সবার। দেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভেদ ভুলে গণতন্ত্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে এখন থেকেই কার্যকর ও ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা জরুরি। তা না হলে দেশের মানুষ আবারও সংকটের মুখে পড়তে পারে।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্থানীয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মতবিনিময় সভায় অংশ নেন।
ফ্যাসিবাদ যেন দেশে আর ফিরে আসতে না পারে, সে জন্য সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেছেন, জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক দিকনির্দেশনা হারাতে পারেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনগণ তাদের প্রতিনিধি ও সরকারের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেটি যথাযথভাবে পালন করতে হলে মানুষের কথা শুনতে হবে। জনগণকে কথা বলার সুযোগ না দেওয়া কিংবা তাদের মতামতকে উপেক্ষা করা হলে দায়িত্বশীলরা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। এতে সঠিক পথ থেকে সরে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে রাজনৈতিক সহিংসতা ও ফ্যাসিবাদের কারণে কোনো পরিবারকে প্রিয়জন হারানোর বেদনা সহ্য করতে না হয়। কোনো মাকে সন্তানের অপেক্ষায় দিন-রাত কাটাতে না হয়—এমন নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।
মোঃ আসাদুজ্জামান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আদর্শ ও মতের পার্থক্য থাকা স্বাভাবিক। তবে দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার এবং ভবিষ্যৎ নিরাপদ রাখতে ফ্যাসিবাদের বিরুদ্ধে অভিন্ন অবস্থান প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ সবার। দেশকে সামনে এগিয়ে নিতে হলে বিভেদ ভুলে গণতন্ত্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। ফ্যাসিবাদী রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে এখন থেকেই কার্যকর ও ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা জরুরি। তা না হলে দেশের মানুষ আবারও সংকটের মুখে পড়তে পারে।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্থানীয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।