তিন দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

Written by

in

এবিএনএ:  মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৯টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

গত ১১ আগস্ট, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মুহাম্মদ ইউনূস দেশটি সফরে যান। সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।

সফরের দ্বিতীয় দিনে তার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সম্পন্ন হয়, যা দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *