Category: তথ্য প্রযুক্তি

  • ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে এক করছে ফেসবুক

    ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে এক করছে ফেসবুক

    এবিএনএ: হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জারকে একই অ্যাপে আনার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে অ্যাপগুলোর মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ-ইয়র্ক টাইমস। জানা গেছে, ২০১৯ সালের শেষদিকে বা ২০২০ সালের শুরুর দিকে কাজটি শেষ হতে পারে। ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে, ‘এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’ একই অ্যাপে তিনটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে। আবার অ্যাপের ভেতরে আলাদাভাবে অ্যাপগুলো ব্যবহারেরও সুযোগ থাকবে। বিশেষ করে কেউ চাইলে একটি বার্তা বা বিজ্ঞাপন তিনটি অ্যাপে একই সঙ্গে শেয়ার করতে পারবেন। তিনটি অ্যাপকে মার্জ করার পরিকল্পনাটির নের্তৃত্বে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজে। এটিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

    ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে এক করছে ফেসবুক

    বাস্তবায়নের পর কোন ফেসবুক ব্যবহারকারী চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতদিন যা সম্ভব ছিলো না। আরও নতুন সব পদ্ধতি যুক্ত করা হতে পারে চূড়ান্ত অ্যাপে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্জ করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমানে তিনটি প্রতিষ্ঠানকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করছে ফেসবুক।

  • চুরি যাওয়া ফোন লক করতে পারবেন গ্রাহকরা

    চুরি যাওয়া ফোন লক করতে পারবেন গ্রাহকরা

    এবিএনএ: চুরি যাওয়া মোবাইল ফোন লক করতে পারবেন ব্যবহারকারীরা। কয়েকমাসের মধ্যেই এ সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা চালু হলে আইএমইআই ডেটাবেসের মাধ্যমে ফোন চুরি গেলে তা লক করতে পারবেন ব্যবহারকারীরা।

  • মিয়ানমারের কয়েকশ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

    মিয়ানমারের কয়েকশ অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

    এবিএনএ: ফেসবুক মিয়ানমারের কয়েকশ অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ বন্ধ করেছে ফেসবুক। যেগুলো থেকে বিদ্বেষমূলক তথ্য ছড়ানো হতো। ফেসবুক জানায়, এসব অ্যাকাউন্ট ও পেজগুলো সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিল। এর আগে ফেসবুক কর্তৃপক্ষ রোহিঙ্গা মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ায় দেশটির সেনাবাহিনীর প্রধানসহ অনেকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। গত মার্চে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ফেসবুক ব্যবহার করে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে। বুধবার এক বিবৃতিতে ফেসবুকের পক্ষে থেকে জানানো হয়েছে, মিয়ানমারে ৪২৫টি পেজ, ১৭টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো স্বতন্ত্র খবর, বিনোদন, রূপচর্চা ও লাইফস্টাইলের আদলে পরিচালিত হচ্ছিল। কিন্তু বাস্তবে এসব পেজের সঙ্গে সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে অথবা ইতিপূর্বে বন্ধ করে দেওয়া হয়েছে এমন পেজের নতুন সংস্করণ হিসেবে কাজ চলছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো মিয়ানমার থেকে পরিচালিত বিভিন্ন পেজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক। এর আগে গত আগস্ট ও অক্টোবরেও রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানোর দায়ে অনেক অ্যাকাউন্ট ও পেজ ডিলিট করে দেওয়া হয়েছিল। এর মধ্যে মিয়ানমার সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাং ছাড়াও আরও ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়।

  • সিক্স-জি আনার ঘোষণা চীনের

    সিক্স-জি আনার ঘোষণা চীনের

    এবিএনএ: ৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম (ফাইভ-জি) চালু না হতেই এরই মধ্যে সিক্স জি (সিক্সথ জেনারেশন) আনার ঘোষণা দিয়েছে চীন। তারাই বিশ্বের প্রথম সিক্স-জি চালু করবে বলে দাবি করছে চীন। এ জন্য সব প্রস্তুতি নিয়ে এগোচ্ছে চীন সরকার। চীনা সরকার আশা করছে তাদের দেশে ২০৩০ সালের শুরুতেই সিক্স-জি পরিষেবা চালু হবে। চীনের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ফাইভ-জি প্রযুক্তির গবেষণা গ্রুপের প্রধান সু জিন বলেন, বেইজিং এ বছরই সিক্স-জি নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। মার্চে এ কাজ শুরু হয়। বিশ্বে প্রথম দেশ হিসেবে চীন এ কাজ শুরু করেছে।

    সু বলেন, সিক্স-জি নিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালে কাজ শুরু হবে। আর ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বড় পরিসরে সিক্স-জি নেটওয়ার্ক চালুর পরিকল্পনা আছে চীন সরকারের। যদিও এখনও ফাইভ-জি ফোনই হাতে পায়নি বিশ্ববাসী। কিন্তু চীন বিশ্বকে এর পরের ধাপের কথা জানাচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন, ২০১৯ সালে বিশ্বে ফাইভ-জির ব্যবহার শুরু হয়ে যাবে।

  • স্মার্টফোন আসক্তিতে মস্তিষ্কের হতাশা ও উদ্বেগের সৃষ্টি!

    স্মার্টফোন আসক্তিতে মস্তিষ্কের হতাশা ও উদ্বেগের সৃষ্টি!

    এবিএনএ: স্মার্টফোন বা ইন্টারনেটে যেসব কিশোর-কিশোরী বেশি সময় কাটায় তাদের মস্তিষ্কে রাসায়নিক পরিবর্তন ঘটে, যা দেখে বোঝা যায় তাদের এ বিষয়ে আসক্তি রয়েছে এবং এর ফলে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রেডিওলজির অধ্যাপক ইয়ুং সুকের নেতৃত্বে এক দল গবেষক কিশোর-কিশোরীদের মস্তিষ্ক পরীক্ষা করে এর প্রমাণ পেয়েছেন।

    যেসব কিশোর-কিশোরীর মস্তিষ্কে ব্যাপকভাবে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে, দেখা গেছে তাদের সবাই স্মার্টফোন বা ইন্টারনেটে আসক্ত। ১৫ থেকে ১৬ বছরের ফোন বা ইন্টারনেটে আসক্ত ১৯ জন কিশোরের ওপর পরীক্ষাটি করেছেন সিউলের কোরিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের প্রশ্ন করা হয়েছিল, তারা যে স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করে, তা তাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলে? নিয়ন্ত্রিত দলে আরও ১৯ কিশোরের ওপর পরীক্ষা করা হয়েছিল, যারা একেবারেই দরকার না হলে ফোন বা ইন্টারনেট ব্যবহার করে না।

    বিজ্ঞানীরা বলছেন, এই কিশোরদের তুলনায় আসক্তরা হতাশা, অবসাদ, উদ্বেগ, অনিদ্রা, অস্থিরতার অভিযোগ বেশি করেছিল। চিকিত্সকরা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ত্রিমাত্রিক বা থ্রিডি ছবি তুলেছিলেন, যার মাধ্যমে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যাবে। বিজ্ঞানীরা, বিশেষ করে গামা অ্যামিনোবাটাইরিক অ্যাসিড বা জিএবিএবিএ’র পরিবর্তন লক্ষ্য করতে চেয়েছিলেন। জিএবিএ মস্তিষ্কের এক ধরনের নিউরোট্রান্সমিটার, যেটি মস্তিষ্কের বার্তাগুলোর গতিকে ধীর করে দেয়। এ ছাড়া জিএবিএ’র দৃষ্টিশক্তি, আচরণ, মস্তিষ্কের আরও অনেক কাজ যেমন নিদ্রা, উদ্বেগ এগুলোর ওপর প্রভাব রয়েছে। পরীক্ষায় দেখা গেছে স্মার্টফোন ও ইন্টারনেটে আসক্ত কিশোরদের মস্তিষ্কে উচ্চমাত্রায় জিএবিএ আছে। তবে বিজ্ঞানীরা বলছেন, এ বিষয়ে অভিভাবকদের উত্কণ্ঠিত হওয়ার কিছু নেই। চিকিত্সার মাধ্যমে আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব।

  • বাংলাদেশে কার্যক্রম শুরু করল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাক্রোনিস

    বাংলাদেশে কার্যক্রম শুরু করল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাক্রোনিস

    এবিএনএ: বাংলাদেশে প্রযুক্তি খাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ডেটা এবং ডিজাস্টার রিকভারি মোকাবেলায় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাক্রোনিস। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে ঢাকা ডিস্ট্রিবিউশন। মঙ্গলবার রাজধানীতে এ উপলক্ষ্যে দুটি অনুষ্ঠানের আয়োজন করে অ্যাক্রোনিস। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ২০০টিরও বেশি চ্যানেল পার্টনার এবং কর্পোরেট খাতের ১০০টির বেশি প্রতিনিধিদের নিয়ে এই আয়োজন করা হয়।

    উভয় অনুষ্ঠানে অ্যাক্রোনিসের এশিয়া অঞ্চলের সিনিয়র সেলস ডিরেক্টর ম্যাক্সিম মিত্রোখিন, সিনিয়র মার্কেটিং ম্যানেজার গ্রেস চেন এবং সিনিয়র সেলস ইঞ্জিনিয়ার উইলিয়াম টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিত্রোখিন বলেন, বাংলাদেশে আমাদের কার্যক্রম বিস্তার করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এটি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমাদেরও একই লক্ষ্য।তিনি আরো বলেন, ‘অনুষ্ঠানে আগত চ্যানেল পার্টনার এবং কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পেরেছি, ডিজিটাল ক্ষমতায়নের দিকে বাংলাদেশ অনেক অগ্রসর হয়েছে।’

    ঢাকা ডিস্ট্রিবিউশনের প্রধান নির্বাহী প্রবীর সরকার বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে আক্রোনিস ইতিবাচক কার্যক্রম বরার লক্ষ্যে বাংলাদেশে এসেছে। আমরা তাদের অংশীদার হতে পেরে গর্বিত এবং স্থানীয় বাজারে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এক্ষেত্রে সুফল দেবে। আমরা অ্যাক্রোনিসের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’

  • বিশ্বের বৃহত্তম অনলাইন মেলা-১১.১১

    বিশ্বের বৃহত্তম অনলাইন মেলা-১১.১১

    এবিএনএ: ই-কমার্স কোম্পানি, দারাজ, প্রথমবারের মতো নিয়ে এলো ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’-১১.১১। ২০০৯ সালে আলিবাবা ১১.১১ চালু করেছিল। ক্যাম্পেইনটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটা উৎসব। এটি ‘অ্যামাজন প্রাইম ডে’র তুলনায় ১৮ গুণ বড় এবং ব্ল্যাক ফ্রাইডের তুলনায় আড়াই গুণ বড়। ১ দিনের এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে সর্বোচ্চ ৮৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে দারাজে। এ ইভেন্টের বিশেষ আকর্ষণ হল-১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড ভাউচার, ব্যাংক ডিসকাউন্ট এবং আরও অনেক কিছু। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ বিশাল ক্যাম্পেইন উপলক্ষে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দারাজ অ্যাপ আপনার জন্য কি নিয়ে এসেছে তা একবার বুঝে গেলে আপনি পরিষ্কারভাবে অনুভব করতে পারবেন ১১.১১- এর আগের এবং পরের দারাজের মধ্যকার আকাশ-পাতাল পার্থক্য।

  • জাকারবার্গকে ফেসবুকের চেয়ারম্যান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব!

    জাকারবার্গকে ফেসবুকের চেয়ারম্যান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব!

    এবিএনএ: সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফেসবুক এবং এর প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের। একের পর এক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটি। মার্কিন নির্বাচনে ভোটারদের তথ্য বেহাত হওয়ার অভিযোগ, কয়েকদিন আগে ‘ভিউ এজ’ ফিচারের দুর্বলতার সুযোগ নিয়ে দুই কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট হ্যাক হওয়া, এমনকি এই প্লাটফর্ম ব্যবহার করে সহিংসতা ছড়ানোর মতো বিভিন্ন অভিযোগে টালমাটাল হয়ে পড়েছে ফেসবুক। এরইমধ্যে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব উঠেছে। জানা গেছে, বুধবার নাকি সেই প্রস্তাবে সাড়া দিয়েছে ফেসবুকে শেয়ার আছে যুক্তরাষ্ট্রের এমন চারটি বড় পাবলিক ফান্ড। যদিও ফেসবুকের সিংহভাগ শেয়ার নিজের করতলে থাকায় কার্যত হয়তো জাকারবার্গের কিছুই হবে না। সেটি অবশ্য মানছেন রোড আইল্যান্ডের স্টেট ট্রেজারার সেথ মাগাজিনার। তিনি বলেন, জাকারাবার্গকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়ার এই প্রস্তাব তারপরও অর্থবহ, কেননা এর মাধ্যমে ফেসবুকের সমস্যা ও তা সমাধানে মনোযোগ আকর্ষণ করা যাবে।

    মাগাজিনার আরও বলেন, এর ফলে ফেসবুকের বার্ষিক সভায় বিষয়টি আলোচনা করতে সবাই দায়বদ্ধতা অনুভব করবে। তবে এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফেসবুকের বিভিন্ন শেয়ারহোল্ডাররা চাইছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরিয়ে সেখানে স্বাধীন কাউকে নিয়োগ দেয়া হোক। যদিও এসব শেয়ারহোল্ডারের ভাষ্যমতে এতে করে হয়তো সমস্যার পুরোপুরি সমাধান হবে না, তবে শেয়ারবাজারে ফেসবুকের অবস্থার কিছুটা হলেও উন্নতি হবে। যেমনটা বলছিলেন ইলিনয়স স্টেটের ট্রেজারার মাইকেল ফ্রেরিকস। তিনি বলেন, স্বাধীন চেয়ারম্যান হয়তো ফেসবুকের সব ইস্যুর সমাধান করতে পারবেন না। কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠানটির হয়তো কম সমস্যা হবে এবং শেয়ারের দরপতনটাও কিছুটা কমে যাবে।

    আগামী বছরের মে মাসে ফেসবুকের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। সেই সভাকে টার্গেট করেই প্রতিষ্ঠান বড় শেয়ারহোল্ডাররা এই পরিবর্তনের পরিকল্পনার আশা করছেন। চলতি বছর ফেসবুকের শেয়ারদর খুব ওঠানামার মধ্য দিয়ে গেছে। গত মার্চে ক্যামব্রিজ অ্যানালিটিকার সাথে ফেসবুকের কেলেঙ্কারির পর এক দফায় ফেসবুকের শেয়ারদর বেশ অনেকটাই পড়ে যায়। এরপর বাজারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারলেও জুলাই থেকে আবারও নানা কেলেঙ্কারিতে টালমাটাল হয়ে পড়ে প্লাটফর্মটি। এমনকি গত জুলাই মাস থেকে কোম্পানিটির ৩০ শতাংশ অর্থমূল্য কমে গেছেও বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালেও স্বাধীন একজন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে শেয়ারহোল্ডাদের একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। কেননা ফেসবুকে জাকারবার্গের সিংহভাগ শেয়ার থাকার কারণে বাইরে থেকে ওঠা কোনও প্রস্তাব কার্যত প্রতীকী। তবে ফেসবুককে বাঁচাতে মরিয়া জাকারবার্গ এখন কী করবেন সেটাই দেখার বিষয়।

  • বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

    বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

    এবিএনএ: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আগারগাওস্থ আইসিটি টাওয়ার দপ্তরে সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বার্নিকাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বার্নিকাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার যুগান্তরকে জানিয়েছেন, বার্নিকাট মন্ত্রীর কাছে আইনটি সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও আমেরিকান অ্যাম্বাসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • মার্কিন নির্বাচন নিয়ে কঠোর সিদ্ধান্ত ফেসবুকের

    মার্কিন নির্বাচন নিয়ে কঠোর সিদ্ধান্ত ফেসবুকের

    এবিএনএ: যুক্তরাষ্ট্রের কোন নির্বাচনে নিজেদের প্রতিনিধি পাঠাবে না ফেসবুক। এমনকি, যুক্তরাষ্ট্রের কোন নির্বাচনে কোন দলের হয়ে প্রচারে সাহায্যও করবে না তারা। এমনটাই ঘোষণা করেছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটটি। যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময় এই কাজ বন্ধ হওয়া মানে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের সাহায্য পাবে না কোন রাজনৈতিক দল। তবে নিজেরা সরাসরি সাহায্য না করলেও কীভাবে প্রচারের কাজে ফেসবুককে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে সংশ্লিষ্ট দলের প্রতিনিধিদের সাহায্য করবে ফেসবুক। রাজনৈতিক দলগুলো চাইলে এই প্রশিক্ষণ নিতেই পারে। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুকের এই সাহায্য নিতে রাজি হয়নি হিলারি ক্লিন্টনের ডেমোক্র্যাটরা। তবে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানরা এই সাহায্য নিয়েছিল। এবং সেই সাহায্য যে ভোটারদের ওপরে প্রভাব তৈরি করতে বড় সাহায্য করেছিল, সেটা স্বীকার করেছিলেন ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা আধিকারিক ব্র্যাড পার্সকেল।‌‌ উল্লেখ্য, সাধারণত অর্থের বিনিময়ে কোনও ব্যক্তি, সংস্থা, পণ্য বা কোন সংগঠনের হয়ে সোশ্যাল সাইটে তাদের হয়ে প্রচার চালায় ফেসবুক। গোটা দুনিয়াতেই তাদের এই ব্যবসা রয়েছে। সাধারণভাবে এই ব্যবসা পরিচিত, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে।