প্রসঙ্গত, এ ব্যাংকটিসহ বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা এখন পর্যন্ত ৫৭টি।
Category: অর্থ বাণিজ্য
-

তালিকাভুক্ত হলো সীমান্ত ব্যাংক
এ বি এন এ : সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তফসিলি ব্যাংক হিসেবে গত ২১ জুলাই ব্যাংকটিকে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ নামে তালিকাভুক্ত করা হয়েছে।বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিষয়টি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো। নতুন এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা। -

চিনির পর অস্থির চালের বাজার
এ বি এন এ : চিনির পর এবার চালের বাজার অস্থির করার প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই পাইকারি বাজারে অব্যাহতভাবে বাড়ছে চালের দাম। এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বস্তা প্রতি (৫০ কেজি) চালের দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা এর পেছনে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না। তারা অনেকে দেশের বন্যা পরিস্থিতি কেউবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলছেন। আবার অনেকে বলছেন, এর পেছনে দায়ী মালিকরা।
তবে অজুহাত যাই হোক পাইকারি বাজারের প্রভাব পড়েছে চালের খুচরা বাজারে। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে খাদ্য মূল্যস্ফীতি হার বেড়েছে। এর মধ্যে চালের দাম বেড়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।
মঙ্গলবার ঢাকার উত্তর বাড্ডা, কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার পাইকারি বাজার ঘুরে দেখা যায়- স্বর্ণা চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে, অন্যান্য চালের দামও কেজিতে এক টাকা বেড়েছে।
মিল মালিকরা বলছেন, মৌসুমের শেষ দিকে এসে ধান সরবরাহ কমে যাওয়ায় এবং সরকারিভাবে ধান-চাল সংগ্রহের কারণে মোটা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে।
পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। তবে মোটা চালের ক্ষেত্রে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ঈদের আগে পাইকারি বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ছিল ২৬-২৮ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৯-৩০ টাকায়। একইভাবে ৪০-৪১ টাকার মিনিকেট এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪২-৪৩ টাকায়। আর বিআর-২৮ (লতা নামে পরিচিত) চালের দাম ছিল প্রতি কেজি ৩৪-৩৭ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকায়। অন্যান্য চালের দাম বেড়েছে বস্তায় ৫০ টাকা।
তাদের অভিযোগ, দেশে বর্তমানে চালের পর্যাপ্ত মজুদ থাকলেও মোকাম মালিকরা দফায় দফায় পণ্যটির দাম বাড়াচ্ছেন।
পাইকারিতে দাম বাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে খুচরায়ও। রাজধানীর খুচরা বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিনিকেট ৪৪-৫২ টাকায়, নাজিরশাইল ৪৫-৫৪, লতা ৩৮-৪০ এবং মোটা চাল ৩১-৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী রহিম সরকার জানান, মোকাম মালিকরা দাম বাড়ানোয় পণ্যটি বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ঈদের পর সব ধরনের চালের দাম বেড়েছে। তবে বাজারে এখনো চালের কোনো ঘাটতি দেখা যায়নি।
চালের মোকাম মালিকরা জানান, এ বছর কৃষকরা চালের ন্যায্যমূল্য পাননি। বর্তমানে কিছুটা মূল্যবৃদ্ধির কারণে তাদের লোকসানের পরিমাণ কমে আসবে।
তবে মোকাম মালিকদের বক্তব্যের সঙ্গে একমত নন রাজধানীর পাইকারি চাল ব্যবসায়ীরা। তারা জানান, অটোরাইস মিলারদের কাছে এখনো বিপুল পরিমাণ ধান-চাল মজুদ রয়েছে। ব্যাংক ঋণ নিয়ে বিপুল পরিমাণ ধান-চাল গুদামজাত করে রেখেছেন তারা। চালের বাজারে দরবৃদ্ধি বা পতন মূলত তাদের ওপরেই নির্ভর করেছে।
পর্যাপ্ত মজুদ থাকলেও গত কয়েক দিনে জেলায় চালের দাম কিছুটা বেড়েছে। বাজারে বিআর-২৮ ধানের দাম বেড়ে যাওয়ায় এবং পাইজাম, তুলসিমালা ও চিনিগুড়া ধানের সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে বলে মিল মালিকরা জানিয়েছেন।
ইদ্রিস গ্রুপের চেয়ারম্যান ইদ্রিস মিয়া জানান, জিহান অটো রাইছ মিলের উৎপাদিত ২৮ মিনিকেট চালে দাম কেজিতে ৫০ পয়সা বেড়েছে। পাইজামে বেড়েছে তিন টাকা, চিনিগুড়ায় ১০ টাকা। পাইজাম ও চিনিগুড়া বা তুলসিমালা ধানের মৌসুম না হওয়ায় এখন বাজারে পাওয়া যাচ্ছে না বলেও জানান এই ব্যবসায়ী।
রোজবার্গ অটোরাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী দাবি করেন, তার মিলের মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বাড়েনি। ৫০ কেজির ২৮ মিনিকেট চালের বস্তা ১৫৫০ টাকা এবং নাজিরশাইল ২১৭৫ টাকায় বিক্রি করছেন তিনি।
-

মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে
এ বি এন এ : জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ শতাংশে। আগের মাসে তা ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাই মাসে তা দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশে। জুন মাসে ছিল ৪ দশমিক ২৩ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশে। আগের মাসে তা ছিল ৭ দশমিক ৫০ শতাংশ। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির তথ্য তুলে ধরেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, ঈদের কারণে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি জুলাই মাসে কিছুটা বেড়েছে। এ ছাড়া সরকার কৃষকদের উৎপাদিত খাদ্যপণ্যের ন্যায্য দামপ্রাপ্তি নিশ্চিত করতে বেশি দামে খাদ্যশস্যে কিনছে। মূল্যস্ফীতি বাড়ার এটি একটি কারণ। তথ্যানুযায়ী, জুলাই মাসে গ্রামে সার্বিক মুল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৯ শতাংশে। জুন মাসে তা ছিল ৩ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৬ শতাংশে , যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৭৯ শতাংশ। অপরদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক শুন্য ৬ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ।
-

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, প্রশ্নবিদ্ধ বিদেশি বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ
এ বি এন এ : প্রশ্নবিদ্ধ ও সুপরিচিত নয় এমন বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকর্ষণীয় অর্থায়ন প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
ঝুঁকিপূর্ণ এসব বিনিয়োগ প্রস্তাব সম্পর্কে সব নির্বাহীদের অবগত করার পাশাপাশি গ্রাহকদের মাঝে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী দুই সপ্তাহের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
-

রিজার্ভ চুরি : ফিলিপাইনের রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার জরিমানা
এ বি এন এ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির অর্থ লেনদেনে জড়িত থাকার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। জরিমানার এ পরিমাণ ২১ মিলিয়ন মার্কিন ডলার।
শুক্রবার (৫ আগস্ট) ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলা হয়েছে, অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে বাণিজ্যিক এ ব্যাংকটির ইতিহাসে এটা সর্বোচ্চ অংকের অনুমোদন।
কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পর আরসিবিসি কর্তৃপক্ষ বলেছে, এক বছর সময়ের মধ্যে তারা জরিমানার এ টাকা পরিশোধ করবে।
আরসিবিসি ব্যাংকে ব্যবহার করে গত ৫ ফেব্রুয়ারি নিউ ইয়কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে সুইফট সিস্টেম কোর্ড ব্যবহার করে ৫টি জাল আদেশনামা পাঠিয়ে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা। তুলে নেয়ার টাকার ৮১ মিলিয়ন পাঠানো হয় ম্যানিলায় মাকাতি সিটির আরসিবিসির জুপিটার শাখায় আগে থেকে খোলা ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে অন্য চার অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা চলে যায় দেশটির জুয়ার বোর্ডে। চুরির বিপুল অংকের এ টাকা বিলি-বণ্টনে রিজাল ব্যাংককে মাধ্যম হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তরা।
-

ব্রেক্সিটের প্রভাব বাংলাদেশের বিনিয়োগে পড়বে না: বাণিজ্যমন্ত্রী
এ বি এন এ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত রেলওয়ে তৈরী এবং পায়রা বন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আলিসন ব্লাক এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বের হয়ে আসলেও বাংলাদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগে কোনো প্রভাব পরবে না। বাণিজ্য ও উন্নয়নে যুক্তরাজ্যের প্রদত্ত সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে। যুক্তরাজ্য বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায়।বাণিজ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে যাতায়াত এবং বাণিজ্য-বিনিয়োগ স্বাভাবিক থাকবে। বিদেশিদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত কঠোর পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। -

ব্যাংকগুলো ২০ বছরের জন্য ভবন ভাড়া নিতে পারবে
এ বি এন এ : ব্যাংকগুলো এখন থেকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া কিংবা ইজারা নিতে পারবে। আগে এই ভাড়া বা ইজারার মেয়াদ ছিল ১০ বছর।
-

ক্রয় ব্যবস্থার উন্নয়নে ১০মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
এ বি এন এ : ক্রয় সংক্রান্ত ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে ১ কোটি মার্কিন ডলার ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক।এই ঋণ ‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-টু’র আওতায় অতিরিক্ত অর্থায়ন তহবিল হিসেবে বিবেচিত হবে। সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এনইসি সম্মেলন কক্ষে এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হবে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজি শফিকুল আজম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক রাজশ্রী প্যারালকার নিজ-নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। এই প্রকল্পের কার্যক্রম আগামী ২০১৭ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে। -

ব্রেক্সিটের পরেও মুদ্রাবাজার স্থিতিশীল
এ বি এন এ : যুক্তরাজ্যের জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে তাদের রায় দেয়ার পর বিশ্ব মুদ্রা বাজারে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হলেও গত একমাস যাবত বাংলাদেশের মুদ্রা বাজার প্রায় স্থিতিশীল রয়েছে।যুক্তরাজ্য গত ২৩ জুন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর প্রথমদিনের লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিং-এর মূল্য ৮ শতাংশ হ্রাস পায়।এ ছাড়াও গত ৬ জুলাই মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড স্টালিং-এর মূল্য ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন একডলার ২৯ সেন্টে নেমে আসে। পক্ষান্তরে, বাংলাদেশ ব্যাংক সূত্র। জানা যায়, গত ২৩ জুন পাউন্ড বিক্রি হয়েছে ১০৭ টাকা ২৪ পয়সায়। আর গত বৃহস্পতিবার পাউন্ড বিক্রি হয়েছে ১০৩ টাকা ৫৫ পয়সায়।এ ব্যাপারে ঢাকায় বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘মুদ্রা বাজারে কোন বড় ধরনের অস্থিরতা দেখা না দেয়ার কারণ হলো দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হয় মূলত মার্কিন ডলারের উপর ভিত্তি করে।’যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো এ কথা উল্লেখ করে তিনি বলেন, পাউন্ডের বিপরীতে টাকার বিনিময় মূল্যের উপর বড় রকমের কোন প্রভাব পড়বে না।এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, ব্রেক্সিট গণভোটের কোন নেতিবাচক প্রভাব পড়ে কিনা, সে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণ করছে এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। -

হঠাৎ বেড়ে গেছে সবজির দাম
এ বি এন এ : রাজধানীর নিত্যপণ্যের বাজারে হঠাৎ করে বেড়ে গেছে সবজি ও ডিমের দাম। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ বাজার বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সবজির ছাড়াও বেড়েছে ডিমের দাম। ডজন প্রতি ডিমের দাম ৫ টাকা বেড়ে এখন ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, ঝিঙ্গা, করলা ও শসা এখন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি পটল ৪০ টাকা আর বেগুন, কাকরল ও গাজর বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এ ছাড়া নতুন সিমের দাম কেজিতে ২০ টাকা কমে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মালিবাগের কাঁচা ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও বৃষ্টিপাতের কারণে চাহিদা অনুযায়ী সরবরাহ কমে গেছে। সে কারণে গত সাপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম বেড়েছে।