খেলাধুলা

আর্জেন্টিনাকে সরিয়ে ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হারে র‍্যাঙ্কিং হার, ফ্রান্স দুইয়ে ও স্পেন ফিরল এক নম্বরে; ব্রাজিলকে পিছনে ফেলেছে পর্তুগাল।

এবিএনএ: ফিফা র‍্যাঙ্কিংয়ে টানা ২৮ মাস ধরে শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার সেই অবস্থান হারিয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের পর মেসিরা নেমে গেছে তিন নম্বরে।

আর্জেন্টিনার হারেই সুযোগ পায় স্পেন। লা ফুয়েন্তের শিষ্যরা বুলগেরিয়া ও তুরস্ককে বড় ব্যবধানে হারিয়ে রেটিং বাড়িয়েছে ৮.২৮ পয়েন্ট। দীর্ঘ ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে গত ইউরো জয়ী দলটি।

এদিকে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স র‍্যাঙ্কিংয়ে রয়েছে দুই নম্বরে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচি শেষে বৃহস্পতিবার ফিফা তাদের নতুন তালিকা প্রকাশ করে।

ব্রাজিলের অবস্থানও অবনতির দিকে। বলিভিয়ার কাছে হেরে রেটিং হারিয়েছে ১৬.০৯ পয়েন্ট। ফলে পাঁচ থেকে নেমে গেছে ছয়ে। আর সেই সুযোগে রোনালদোদের পর্তুগাল এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে পাঁচ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের এ হালনাগাদে ফুটবল বিশ্বে ফের নতুন সমীকরণ তৈরি হলো, যেখানে আর্জেন্টিনা শীর্ষ থেকে সরে দাঁড়াল আর স্পেন ফিরে পেল বহু প্রতীক্ষিত এক নম্বর আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button