Tag: ফিফা র‍্যাঙ্কিং আর্জেন্টিনা ফুটবল দল স্পেন জাতীয় দল ফ্রান্স ফুটবল ব্রাজিল বনাম বলিভিয়া পর্তুগাল ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব

  • আর্জেন্টিনাকে সরিয়ে ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

    আর্জেন্টিনাকে সরিয়ে ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

    এবিএনএ: ফিফা র‍্যাঙ্কিংয়ে টানা ২৮ মাস ধরে শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার সেই অবস্থান হারিয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের কাছে হারের পর মেসিরা নেমে গেছে তিন নম্বরে।

    আর্জেন্টিনার হারেই সুযোগ পায় স্পেন। লা ফুয়েন্তের শিষ্যরা বুলগেরিয়া ও তুরস্ককে বড় ব্যবধানে হারিয়ে রেটিং বাড়িয়েছে ৮.২৮ পয়েন্ট। দীর্ঘ ১১ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে গত ইউরো জয়ী দলটি।

    এদিকে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স র‍্যাঙ্কিংয়ে রয়েছে দুই নম্বরে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচি শেষে বৃহস্পতিবার ফিফা তাদের নতুন তালিকা প্রকাশ করে।

    ব্রাজিলের অবস্থানও অবনতির দিকে। বলিভিয়ার কাছে হেরে রেটিং হারিয়েছে ১৬.০৯ পয়েন্ট। ফলে পাঁচ থেকে নেমে গেছে ছয়ে। আর সেই সুযোগে রোনালদোদের পর্তুগাল এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে পাঁচ নম্বরে।

    ফিফা র‍্যাঙ্কিংয়ের এ হালনাগাদে ফুটবল বিশ্বে ফের নতুন সমীকরণ তৈরি হলো, যেখানে আর্জেন্টিনা শীর্ষ থেকে সরে দাঁড়াল আর স্পেন ফিরে পেল বহু প্রতীক্ষিত এক নম্বর আসন।