নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি, ১০ আগস্ট থেকে ওমরাহ হজ শুরু

এবিএনএ : করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট থেকে আবারও ওমরাহ হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। রোববার বিদেশিদের জন্য ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়।

এর আগে চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিকে করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *