প্রেমিককে নিয়ে নিজ দেশে প্রিয়াংকা

এবিএনএ : হলিউড অভিনেতা নিক জোনাসের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে। এ নিয়ে তারা কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে তাদের একসঙ্গে বেশ অন্তরঙ্গভাবে অবকাশযাপন করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিক জোনাসের আত্মীয়ের বিয়েতে হাজির ছিলেন নায়িকা। হলিউডে বিভিন্ন অনুষ্ঠানে নিকের হাত ধরেই প্রিয়াংকা হাজির হচ্ছেন। তাই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও বেশি জোরালো হচ্ছে। এবার প্রেমিক নিক জোনাসকে নিজের দেশ ভারতেই নিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী। প্রিয়াংকার মা মধু চোপড়া ও তার পরিচিতদের সঙ্গে পরিচিতি হতে নিক জোনাস ভারতে এসেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে নিক-প্রিয়াংকা মুম্বই পৌঁছান। তাদের ছবিও সেভাবে তোলা যায়নি। কারণ, কালো কাপড় দিয়ে তারা ঘোমটা পরেছিলেন। তারপরও দু’তিনটি ছবি তুলতে সক্ষম হয়েছেন বিরাল ভবানী এক ফটোগ্রাফার। সেখান থেকেই খবরটি ছড়ায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *