৬ বছরের সম্পর্কের ইতি টানলেন শাকিরা-পিকে!

এবিএনএ : দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন পপ তারকা শাকিরা ও বার্সেলোনার ফুটবল তারকা পিকে। শাকিরা ও পিকেকে শেষবার গত জুনে এক সঙ্গে দেখা গিয়েছিল আর্জেন্টিনায় মেসির বিয়েতে। সেখান থেকে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও পোস্ট করেন শাকিরা।

সূত্রের খবর, এমন কিছু মারাত্মক কাণ্ড ঘটেছে যার জেরে শাকিরা নিজেই তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কী কারণে এই সিদ্ধান্ত নিলেন শাকিরা তা এখনো জানা যায়নি।

এর আগে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। কিন্তু প্রতি ক্ষেত্রেই সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন দু’জনেই। যখনই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, শাকিরা সামনে এসেছেন। পিকের প্রশংসা করেছেন। বা হিসাবেও যে পিকে যথেষ্ট দায়িত্বশীল সে কথাও শোনা গিয়েছিল শাকিরার মুখে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *