৩ ঘণ্টা ধরে জ্বলছে ডেমরায় জুতার গোডাউন

এবিএনএ : রাজধানীর ডেমরায় সামাদ নগরে ৩ ঘণ্টা ধরে আগুনে জ্বলছে একটি জুতার গোডাউন। সকাল সাড়ে ১১টায় লাগা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, সোমবার সকাল সাড়ে ১১ টায় জুতার গোডাউনে আগুন ধরে যায়। গোডাউনে রাখা ক্যামিকেল থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল। অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *