১১ জঙ্গিকে হত্যার দাবি উগান্ডার

এবিএনএ: উগান্ডার সেনাবাহিনী পূর্ব প্রতিবেশী গণপ্রজাতন্ত্রী কঙ্গোর ঘন জঙ্গলে অবস্থিত একটি জঙ্গি গোষ্ঠীর ১১ সদস্যকে হত্যার দাবি করেছে। সেনাবাহিনী মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জানিয়েছে, তারা সোমবার (১২ ডিসেম্বর) রাতে উগান্ডায় সীমান্ত অতিক্রমকারী একদল জঙ্গির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। খবর ডয়চে ভেলের।