হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

এবিএনএ: বাহামাসে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।

তিনি বলেন, রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছে। জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন,ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত বাহামা ও অ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশী লোক বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন। কর্মকর্তারা বলেছেন, সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে,এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা ধারণা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *