হ্যানয়ে দ্বিতীয় বৈঠকে ট্রাম্প-কিম

এবিএনএ: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। বুধবার সন্ধ্যায় বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যানয়ের পাঁচ তারকা হোটেল ‘মেট্রোপোলে’ তারা গণমাধ্যমের সামনে করমোর্দনের পর আলোচনা ও নৈশভোজে যোগ দেন।এবারের দুই দিনব্যাপী বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকের এ বিষয়সহ  অন্যান্য ইস্যুতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। দ্বিতীয়বারের মতো কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন কিমের সঙ্গে তার এবারের বৈঠক ‘খুবই সফল’ হবে।

২০১৮ সালের ১২ জুন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে প্রথমবারের মতো বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। ওই বৈঠক ছিল উত্তর কোরিয়ার একজন নেতার সঙ্গে ক্ষমতাসীন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক। সেখানে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে। ওই বৈঠকের পর উত্তর কোরিয়া কোনো পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি। আটক থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও মুক্তি দেয় তারা। আর যুক্তরাষ্ট্রও ওই বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে বড় ধরনের কোনো মহড়া চালায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *