হানাহানি-প্রতিহিংসার মধ্যে জড়িয়ে পড়ছে রাজনীতিবিদরা : ফখরুল

এবিএনএ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক হানাহানি-প্রতিহিংসার মধ্যে জড়িয়ে পড়ছে রাজনীতিবিদরা।
তিনি সকলকে আহ্বান জানান এসব ভুলে সকলে মিলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার।
শনিবার দুপুর ১ টায় ঠাকুরগাঁও শহরের হাওলাদার কমিটিউনিটি সেন্টারে তার বাবা মরহুম মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বাবার রাজনৈতিক আদর্শ মনে করে বলেন, সেই সময়ে বাবা রাজনৈতিক প্রেক্ষাপটের বিপরীতে অবস্থান করলেও কখনই তিনি আমাকে বাঁধা দেননি।
এ সময় মির্জা রুহুল আমিন পরিষদের সভাপতি প্রফেসর আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মির্জা রুহুল আমিন পরিষদের প্রকাশনা স্মরণিকার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, মির্জা রুহুল আমিন এরশাদ সরকারের আমলে মৎস-পশু সম্পদ ও কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *