স্কুল-কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় স্থগিত চেয়ে রিট

এবিএনএ : মহামারী করোনা সংক্রমণের মধ্যে দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। সোমবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে আইনজীবী সাইফুর রহমান এ রিট করেন।

রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি), দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক পেশাজীবী ও চাকরিজীবী। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিলে বিলম্ব ফি মওকুফ করা হয়েছে। ব্যাংক ঋণের বিষয়ে বলা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেনিফিট নেয়া যাবে না। সরকার বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক বেতন পরিশোধে নোটিশ দিচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কাছে আদায়যোগ্য মাসিক বেতন স্থগিত রাখতে নির্দেশনা প্রয়োজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *